IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> রাজশাহী >> টপ নিউজ >> রাজশাহীতে ঝুলন্ত অবস্থায় গৃহবধুর লাশ উদ্ধার

রাজশাহীতে ঝুলন্ত অবস্থায় গৃহবধুর লাশ উদ্ধার

লাশ উদ্ধার

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে ঝুলন্ত অবস্থায় মেরিন আক্তার সিমু ওরফে জান্নাত (২০) নামের এক কলেজ শিক্ষার্থী ও গৃহবধুর লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২২ অক্টোবর) বিকাল সাড়ে ৫ টার দিকে নগরীল বেতপট্টি এলাকায় এক বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত মেরিনা আক্তার সিমু দুর্গাপুর উপজেলার চককৃষপুর পানানগর এলাকার মৃত মোজ্জামেল হকের কণ্যা ও নিউ গভ: ডিগ্রি কলেজের মার্কেটিং এর অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী।

নিহতের স্বামী পরিচয়দানকারী তুহিন জানান, জান্নাত তার বিবাহিত স্ত্রী। গত ২৬ স্বেপ্টেম্বর কোর্টে এফিডেফিটের মাধ্যমে তারা বিয়ে করেন। এর পর তার স্ত্রী তাকে তালাকও দেন। যার কাগজ তিনি গত শুক্রবার পেয়েছেন। শনিবার দুপুরে তার স্ত্রী ফোন করলে তিনি ওই বাড়িতে আসেন এবং তাকে দেখে তার স্ত্রী দরজা লাগিয়ে দেন। এসময় তিনি পাশের ঘরের লোকের সঙ্গে কথা বলার সময় জান্নাত গলায় ফাস দেন। জানালা দিয়ে দেখতে পেয়ে তিনি দৌড়ে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের স্টেশন অফিসার লতিফুর বারীর নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌছে দরজা ভাঙ্গে।

জানা যায়, পরবর্তীতে বোয়ালিয়া থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে প্রেরণ করে।

এদিকে, স্বামী পরিচয়দানকারী তুহিন নিজের নাম তুহিন বাসা নগরীর শাহমখদুম থানাধীন কৃষি উন্নয়ন ব্যাংক এর কাছে এবং তিনি বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ও স্ত্রীর নাম জান্নাত বাড়ি দূর্গাপুর বললেও তার পুরো নাম বলতে পারেননি। কিন্তু তুহিনের সরবরাহকৃত কাবিননামায় দেখা যায় জান্নাতের নাম মেরিন আক্তার সিমু ও বাড়ি দুর্গাপুর উপজেলার চককৃষপুর পানানগর এলাকা দেওয়া আছে। আর তুহিনের নাম সিফাইতুল ইসলাম ও বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার সদশিবপুর এলাকা ও পিতার নাম সাইফুল ইসলাম দেয়া আছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31