IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজশাহী >> টপ নিউজ >> লিড নিউজ >> রাজশাহীর বোয়ালিয়া মডেল থানার এসআই রওশন বরখাস্ত

রাজশাহীর বোয়ালিয়া মডেল থানার এসআই রওশন বরখাস্ত

পুলিশ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রওশনকে সাময়িক বরখাস্ত ও পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। বিভাগীয় শৃংঙ্খলা ভঙ্গ ও অসদুপায় অবলম্বনের দায়ে বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে তাকে এই বরখাস্তের আদেশ দেয়া হয়েছে। নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মন এ তথ্য নিশ্চিত করেছেন।

এরআগে বেলা সোয়া ১টার দিকে রাজশাহী নগরীর সাহেব বাজার জিরোপয়েণ্টে এক ব্যক্তির কাছ থেকে তিন হাজার টাকা উৎকোচ গ্রহণ করছিলেন এসআই রওশন।

এসময় এ ঘটনার ভিডিওচিত্র ধারণ করছিলেন একজন সাংবাদিক। তারপাশেই বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকার আরো কয়েকজন সাংবাদিক ঘটনাটি প্রত্যক্ষ করছিলেন। বিষয়টি টের পেয়ে এসআই রওশন সাংবাদিকদের সাথে অসদাচরণ ও চরম দুর্ব্যবহার করেন। এছাড়া তিনি চিৎকার করে নিজের দম্ভোক্তি প্রকাশ করে সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকি দেন। এসময় পথচারীসহ আশপাশে থাকা শতশত লোক ঘটনাস্থলে জমায়েত হন। উপস্থিত জনতা এসআই রওশনের ওপর ক্ষুব্ধ হয়ে উঠেন।

ঘটনার সময় ওইদিক দিয়ে যাচ্ছিলেন পুলিশের বোয়ালিয়া জোনের সহকারী কমিশনার ফারজিনা নাসরিন। অবস্থা বেগতিক দেখে তিনি এসআই রওশনকে তার গাড়িতে করে থানায় নিয়ে যান এবং সাংবাদিক নেতৃবৃন্দকে থানায় ডেকে পাঠান। পরে থানায় তিন হাজার টাকা উৎকোচ নেওয়ার বিষয়টি প্রমাণিত হয়। কিছুক্ষণ পর পুলিশের বোয়ালিয়া জোনের সহকারী কমিশনার ফারজিনা নাসরিন ও ওসি নিবারণ চন্দ্র বর্মন জানান, এসআই রওশনকে সাময়িক বরখাস্ত ও পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31