IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজশাহী >> রাজশাহীতে গ্রেড উন্নীতরণের দাবিতে বাকাসসের কর্মবিরতি

রাজশাহীতে গ্রেড উন্নীতরণের দাবিতে বাকাসসের কর্মবিরতি

ধূমকেতু প্রতিবেদক : পদবি পরিবর্তনসহ গ্রেড উন্নীতরণের দাবিতে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) রাজশাহী জেলা শাখার নেতৃবৃন্দ। বাকসাস কেন্দ্রীয় কমিটি ঘোষিত বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ের কর্মরত কর্মচারীদের (গ্রেড ১৩-১৬) পদবি পরিবর্তনসহ গ্রেড উন্নীতরণের দাবিতে এ কর্মবিরতি পালন করা হয়।

এদিকে, এই সংশ্লিষ্ট অফিসগুলোর কর্মচারীরা কর্মবিরতি পালনে দফতরগুলোতে স্থবিরতা নেমে এসেছে। ফলে দরকারি কাজে এসে ফিরে যাওয়া ভোগান্তি সৃষ্টি হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিনব্যাপি এই কর্মসূচি পালনকালে বাকাসস এর নেতৃবৃন্দ বিভিন্ন দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে জনপ্রশাসনের আওতায় বর্তমানে অফিস সুপার, সিএকাম ইউডিএ, প্রধান সহকারী, ট্রেজারি হিসাব রক্ষক, উচ্চমান সহকারী এই পদগুলোতে কর্মরত কর্মচারীদের প্রশাসনিক কর্মকর্তা হিসেবে। আর স্টেনো গ্রাফাদের ব্যক্তিগত কর্মকর্তা পদের দাবি জানানো হয়। এছাড়া বর্তমানে স্টেনো টাইপিস্ট, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক/পরিসংখ্যান সহকারী, রেকর্ড ক্লার্ক, সার্টিফিকেট সহকারী, একাউন্টেন্ট ক্লার্ক, টাইপিস্ট কপিস্ট এই পদে কর্মরতদের সহকারী প্রশাসনিক কর্মকর্তা পদের দাবি জানানো হয়।

অন্যদিকে, ভূমি মন্ত্রণালয়ের আওতায় বর্তমানে ক্রেডিট চেকিং-কাম-সায়রাত সহকারী, সার্টিফিকেট পেশকার, সার্টিফিকেট সহকারী, মিউটেশন-কাম-সার্টিফিকেট সহকারী, হেড এ্যাসিস্ট্যান্ট কাম একাউন্টেন্ট, উচ্চমান সহকারী পদে থাকা কর্মীদের প্রশাসনিক কর্মকর্তা পদের দাবি। এছাড়া অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, নাজির কাম ক্যাশিয়ারদের দাবি সহকারী প্রশাসনিক কর্মকর্তা পদের।

এসময় উপস্থিত ছিলেন, বাকাসস রাজশাহী জেলা শাখার সভাপতি আব্দুল মান্নান মিজি, সাধারণ সম্পাদক সেলিম রেজা, যুগ্ম সম্পাদক মামুন উদ্দিন, কোষাধক্ষ্য মাসুদ করিম প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31