ধূমকেতু প্রতিবেদক, চারঘাট : রাজশাহীর চারঘাটে পুলিশের বিশেষ অভিযান চালিয়ে হত্যা মামলার পলাতক আসামী লিটনকে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২০ নভেম্বর) দুপুরে মডেল থানার এসআই আমানউল্লাহ, এএসআই আব্দুল জলিল ও সঙ্গীয় ফোর্স নিয়ে সরদহ ইউনিয়নের হুজারপাড়া নামক স্থানে শশুড়বাড়ি থেকে লিটনকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত ব্যক্তি উপজেলার সরদহ হুজারপাড়া গ্রামের জহুরুল ইসলাম ওরফে ঝড়ু মন্ডল ছেলে লিটন আলী (২২)।
থানা সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে গ্রেপ্তারকৃত আসামী শশুড়বাড়িতে অবস্থান করছে। পুলিশের উপস্থিতিতে টের পেয়ে পালানো অবস্থায় আখক্ষেত থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে মডেল থানার অফিসার ইনচার্জ মাহবুবুল আলম বলেন, জিআর-১৩১/২২ হত্যা মামলার পলাতক আসামী লিটনকে গ্রেপ্তার করে দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান।


