IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজশাহী >> টপ নিউজ >> লিড নিউজ >> রাজশাহীতে ফ্যাশন ডিজাইনের নামে প্রতারণা, দুই জনের কারাদণ্ড

রাজশাহীতে ফ্যাশন ডিজাইনের নামে প্রতারণা, দুই জনের কারাদণ্ড

ধূমকেতু নিউজ ডেস্ক : রাজশাহীতে নারীদের বিদেশ পাঠানোর নামে প্রতারণার চেষ্টার অভিযোগে দুুইজনকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২০ নভেম্বর) সকালে নগরীর কাজলা এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন-চক্রের প্রধান মামুন হোসেন (৩৫) ও তার সহযোগী নগরীর তালাইমারী জাহাজঘাট এলাকার জান্নাত নিসা (৩০)। মামুনের বাড়ি কুষ্টিয়ায়।

মামুন নিজেকে অস্ট্রেলিয়া প্রবাসী দাবি করেছেন। তার কাছে সেখানকার একটি পরিচয়পত্র পাওয়া গেছে। তিনি নিজেকে ইউরোপভিত্তিক জারা কোম্পানির পদস্থ কর্মকর্তা হিসেবে পরিচয় দেন।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআই) তথ্যের ভিত্তিতে এ অভিযান চালায় জেলা প্রশাসন। বিশেষ এই অভিযানে নেতৃত্ব দেন রাজশাহী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আবু আসলাম। এ সময় এনএসআই রাজশাহী নগর কার্যালয়ের উপপরিচালক ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন চন্দ্র দে উপস্থিত ছিলেন।

এডিএম আবু আসলাম জানান, ‘আটক মামুনের বাড়ি কুষ্টিয়া। তিনি সম্প্রতি কাজলা এলাকার নিপা বেগম নামের এক নারীর বাড়ি ভাড়া নেন। তিনি বলেছিলেন, মাঝে মাঝে তিনি এখানে এসে নারীদের ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণ দেবেন। এরপর ৮০ থেকে শতভাগ স্কলারশিপে তাদের ফ্যাশন ডিজাইনের ওপর পড়াশোনার জন্য বিদেশে পাঠানো হবে। সেখানে পড়াশোনা শেষ করে তারা চাকরি করবেন। ভালো আয় করে টাকা দেশে পাঠাবেন।’

‘বাড়ির মালিক নিপার ছোট বোন নিসা মামুনের বন্ধু। নিসা এলাকার ২০-২৫ জন দরিদ্র তরুণীকে এই প্রশিক্ষণের জন্য নিয়ে আসেন। শুক্রবার সকালে এসব তরুণীর সঙ্গে ওই বাড়িটিতে আলোচনা চলছিল। তখন অভিযান চালিয়ে মামুন ও নিসাকে আটক করে নিয়ে আসা হয়।’

এডিএম আরও জানান, ‘আপাতত এটি প্রতারণার ফাঁদ মনে হলেও এর সঙ্গে নারী পাচারের কোনো উদ্দেশ্য আছে কি-না তা খতিয়ে দেখা হবে। আটক দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন চন্দ্র দের হেফাজতে আছেন। তিনি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31