ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ সরকারী কর্ম কমিশন ঘোষিত ৪৪তম বিসিএস-২০২১ এর আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা আগামী ২৯ ডিসেম্বর, ২০২২ খ্রিষ্টাব্দ হতে ৫ জানুয়ারি ২০২৩ খ্রিষ্টাব্দ পর্যন্ত এবং পদ সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা আগামী ৮ জানুয়ারি ২০২৩ খ্রিষ্টাব্দ হতে ১১ জানুয়ারি ২০২৩ খ্রিষ্টাব্দ পর্যন্ত রাজশাহী সরকারি মডেল স্কুল এন্ড কলেজ, রাজশাহী কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সরকারী কর্ম কমিশন ঘোষিত ৪৪তম বিসিএস-২০২১ লিখিত পরীক্ষা উপলক্ষ্যে শান্তি-শৃঙ্খলা রক্ষার নিমিত্ত মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিস্ফোরক দ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন এবং ৪ (চার) জনের অধিক একত্রে চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।
পরীক্ষা উপলক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৯ (ক), ২৯ (খ), ৩০ ধারার অর্পিত ক্ষমতাবলে আগামী ২৯ ডিসেম্বর, ২০২২ খ্রিষ্টাব্দ হতে ৫ জানুয়ারি ২০২৩ খ্রিষ্টাব্দ পর্যন্ত এবং আগামী ৮ জানুয়ারি ২০২৩ খ্রিষ্টাব্দ হতে ১১ জানুয়ারি ২০২৩ খ্রিষ্টাব্দ পর্যন্ত পরীক্ষা চলাকালীন উল্লিখিত পরীক্ষা কেন্দ্রের চতুর্দিকে ২০০ (দুইশত) গজের মধ্যে সকল প্রকার মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিস্ফোরক দ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন এবং ৪ (চার) জনের অধিক একত্রে চলাচল নিষিদ্ধ ঘোষনা করা হয়েছে।
আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সোমবার (২৬ ডিসেম্বর) আরএমপি পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।


