IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> রাজশাহী >> কাঁকনহাটে বয়স্ক ও প্রতিবন্ধিদের মাঝে কম্বল বিতরণ

কাঁকনহাটে বয়স্ক ও প্রতিবন্ধিদের মাঝে কম্বল বিতরণ

ধূমকেতু প্রতিবেদক : শীতের আগমন শুরু হয়েছে। শহর অঞ্চলে তেমন বোঝা না গেলেও গ্রামাঞ্চলে শীত অনেকটাই জেঁকে বসতে শুরু করেছে। এই শীতে যেন দরীদ্র ও অসহায় মানুষগুলো কষ্ট না পায় তার জন্য সরকার আগাম শীত বস্ত্র বিতরণ শুরু করেছে। এরই ধারাবাহিকতায় সোমবার দুুপুর সাড়ে ১২টার দিকে কাঁকনহাটে পৌরসভার বয়স্ক ও প্রতিবন্ধি মোট ৪৬০জনের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন কাঁকনহাট পৌর মেয়র।

অনুষ্ঠানে প্রধান অতিথির রাখেন, কাঁকনহাট পৌর আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান মেয়র আলহাজ্ব আব্দুল মজিদ। তিনি বলেন, কাঁকনহাটের দরীদ্র ও অসহায় মানুষ যেন এই শীতে কষ্ট না পায় তার জন্য শীতের শুরু থেকে কম্বল বিতরণ শুরু করা হলো। চলবে পুরো শীত জুরে।

তিনি বলেন, পৌরবাসীর সেবা করার জন্য তাঁকে ভোট দিয়ে বার বার নির্বাচিত করেন জনগণ। তিনিও জনগণের আশা পুরণে কাজ করে যাচ্ছেন বলে জানান তিনি।

মেয়র আরো বলেন, ডিসেম্বর মাসে এই পৌরসভার নির্বাচন না হলেও হয়তবা জানুয়ারীতে এখানে নির্বাচন হবে। এই নির্বাচনে নৌকার প্রার্থী হিসেবে ইতোমধ্যে তাঁকে তানোর-গোদাগাড়ীর আসনের সংসদ সদস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী ঘোষণা দিয়েছেন। গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক সমর্থন করেছেন। সে অর্থে তিনি আগামী পৌর নির্বাচনে পূর্বের ন্যায় এই পৌরসভার নৌকার মাঝি ।

কিন্তু সরকার বিরোধী একজন ব্যক্তি এই পৌরসভার কয়েকজন নামধারী নেতাকে নিয়ে জনগণের মধ্যে বিভ্রান্ত ছড়াচ্ছে। নিজেকে নৌকার প্রার্থী হিসেবে ঘোষনা দিচ্ছেন। সেইসাথে জনগণের নিকট ভোট প্রার্থনা করছেন। আসলে তিনি জনগণকে ধোকা ও বিভ্রান্ত করার জন্যই এই কাজ করছেন বলে জানান তিনি। দলের শত্রু, দেশের শত্রæ এই ধরনের বিপদগামী ব্যক্তি থেকে দূরে থাকার জন্য উপস্থিত জনগণের প্রতি আহবান জানান মেয়র। করোনা মহামারী থেকে বাঁচতে সরকারী নির্দেশনা মেনে চলা এবং বাড়ির বাহিরে আসলে অবশ্যই মাস্ক ব্যবহার করা কথা বলে তিনি। সেইসাথে উপস্থিত সকলের মধ্যে নিজ উধ্যোগে মাস্ক বিরতণ করেন মেয়র। বক্তব্য শেষে তিনি উপস্থিত জনগণের মধ্যে কম্বল বিতরণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ নেতৃবৃন্দও জনগেণনের নিকট মেয়রের জন্য ভোট চান এবং দুস্কৃতিকারীদের থেকে দুরত্ব বজায় রেখে চলার পরামর্শ দেন।

কাঁকনহাট পৌর অডিটরিয়ামে আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কাঁকনহাট পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ন কবীর।

বিশেষ অতিথি ছিলেন, কাঁকনহাট পৌর প্যানেল মেয়র আজাহার আলী, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাইফুর রহমান বকুল, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোজাহার আলী, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জিয়াউর রহমান, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, কাঁকনহাট পৌর যুবলীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, কৃষকলীগ সভাপতি কল্লোল মোল্লা, পৌর কাউন্সিলর সাদেকুল ইসলাম, সেলিম আহম্মেদ, মিজানুর রহমান ও জাহাঙ্গীর কবীরসহ আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31