ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মেট্রোপলিটন ও জেলা পুলিশের অভিযানে ১৪ জনকে আটক করা হয়েছে। বুধবার রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে।
রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম প্রেস বিজ্ঞপ্তির মাধ্যামে জানান, গোদাগাড়ী মডেল থানা ০৪ জন, মোহনপুর থানা ০১ জন, দুর্গাপুর থানা ০৪ জন, পুঠিয়া থানা ০১ জন, চারঘাট মডেল থানা ০৪ জনকে আটক করে।
তিনি জানান, আটককৃতদের মধ্যে ০৯ জন ওয়ারেন্টভূক্ত আসামি ও ০৫ জনকে অন্যান্য মামলায় গ্রেপ্তার করা হয়। আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


