IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজশাহী >> টপ নিউজ >> ‘১৩ এপ্রিল চারঘাটের থানাপাড়ায় ঘটে লৌহমর্ষক ঘটনা’

‘১৩ এপ্রিল চারঘাটের থানাপাড়ায় ঘটে লৌহমর্ষক ঘটনা’

ধূমকেতু প্রতিবেদক, চারঘাট : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব শাহরিয়ার আলম এমপি বলেছেন, চারঘাটের রয়েছে মহান মুক্তিযুদ্ধের গৌরব এক ইতিহাস। ১৩ এপ্রিল আসলেই সেই ভয়াল ইতিহাসের কথা মনে করে দেয় সারদাসহ রাজশাহীর মানুষকে। সারদা থানাপাড়া সোয়ালোজ তার স্বাক্ষি। মহান মুক্তিযুদ্ধে যারা বেচে আছেন, বা যারা শহীদ হয়েছেন তাদের কথা তুলে ধতে হবে।

শনিবার (২ এপ্রিল) দুপুর ২ টার দিকে চারঘাট উপজলা প্রশাসন কর্র্তৃক উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অসহায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ, পল্লী সঞ্চয় ব্যাংক এর চেক বিতরণ এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এর প্রতিযোগীদের মাঝে পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ১৯৭১ সালের এ দিনে পাক হানাদার বাহিনী অতর্কিত চারঘাট আক্রমণ করে মুক্তিযোদ্ধাসহ দুই শতাধিক নিরীহ মানুষকে নৃসংশভাবে হত্যা করে। চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় ছিল তৎকালীন চারঘাট থানার মুক্তিযোদ্ধাদের মূল ক্যাম্প। ১১ এপ্রিল সারদা পুলিশ একাডেমির অস্ত্র ভাণ্ডার থেকে ক্যাপ্টেন রশিদের নেতৃত্বে অস্ত্র লুট করে মুক্তিযোদ্ধারা নিয়ে নেয়। পাক সেনাদের ভারি অস্ত্রের মুখে মুক্তিযোদ্ধারা সেদিন প্রাণপণে যুদ্ধ করেও টিকে থাকতে পারেননি। চারঘাট বাজার ও আশপাশের এলাকায় বৃষ্টির মতো গুলিবর্ষণে মুক্তিযোদ্ধাসহ অর্ধ শতাধিক মানুষ শহীদ হন। এরপর পাক সেনারা সারদা পুলিশ একাডেমিতে অবস্থান নেয়।

তিনি আরও বলেন, চারঘাট বাজার থেকে আধা কিলোমিটার উত্তর-পশ্চিম দিকে এবং সারদা পুলিশ একাডেমি সংলগ্ন থানাপাড়ার সহস্রাধিক নারী পুরুষ ও শিশু প্রাণভয়ে ঘরবাড়ি ছেড়ে পদ্মার পাড়ে গিয়ে আশ্রয় নেয়। স্থানীয় রাজাকাররা পাক সেনাদের এ খবর দিলে ওই দিন বিকেলে তারা পদ্মার পাড়ে জড়ো হওয়া সহস্রাধিক মানুষকে ঘিরে ফেলে। হানাদার বাহিনী সমবেত জনতার মধ্য থেকে নারী ও শিশুদের বের করে দিয়ে পুরুষদের কয়েকটি লাইনে সারিবদ্ধ হওয়ার নির্দেশ দেয়।

কয়েকজনকে হিন্দু না মুসলিম তাও পরীক্ষা করা হয়। নিশ্চিত মৃত্যুর কথা বুঝতে পেরে সবাই লাইনে দাঁড়িয়ে যায়। এরপরেই মেশিনগান গর্জে ওঠে। সংঘটিত হয় ইতিহাসের এক নারকীয় পৈশাচিক হত্যাযজ্ঞ। এক রাতেই সারদা থানাপাড়া গ্রামটি হয়ে পড়ে পুরুষ শূণ্য। গ্রামটি আজও সকলের কাছে বিধবা পল্লী নামেই পরিচিতি।

প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম শিক্ষার্থীদের উদ্দ্যেশে বলেন, তোমরা তোমাদের এলাকার মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহণকারী মুক্তিযোদ্ধাদের সঙ্গে কথা বলে তাদের মুখ থেকে পাওয়া মুক্তিযুদ্ধের সঠিক ইাতহাস লিপিবদ্ধ করবে।

এরপর বিকেল ৩ টার দিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব শাহরিয়ার আলম এমপি চারঘাট সদর ইউনিয়নের রাওথা এলাকার বীর মুক্তিযোদ্ধা নুর হোসেনের কবর জিয়ারত করেন। এসময় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন। পরে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31