IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজশাহী >> টপ নিউজ >> বাঘায় অগ্নিকান্ডে ১০ ঘর ভূষ্মিভূত

২০ লাখ টাকার ক্ষতি

বাঘায় অগ্নিকান্ডে ১০ ঘর ভূষ্মিভূত

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় অগ্নিকান্ডে পাটের ঘরসহ ১০টি ঘর পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে গড়গড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আশরাফপুর গ্রামের মজিবর রহমানের বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

বাড়ির মালিক জানান, রান্না ঘরের চুলা থেকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে। স্থানীয়রাসহ বাঘা ও লালুপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণ করে।

জানা যায়, বৃহস্পতিবার দুপুরে চুলায় রান্না করা অবস্থায় বাড়ির বাইরে কাজে যায় মজিবর রহমানের স্ত্রী। সেখান থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়। প্রথমে রান্না ঘরে পাশে ৩০০ মণ পাঠ রাখা একটি ঘরে আগুন লাগে। সেখান থেকে ছড়িয়ে পড়ে ১০টি ঘর পুড়ে যায়।

বাড়ির মালিকের দাবি, ঘরে রাখা নগদ টাকা ৭ লক্ষ টাকা,৩০০ মণ পাট, ২০ মণ ভ‚ট্টা, ৫০ মণ গম, ৫০ মণ ধান, মোটরসাইকেল, ফ্রিজ, দুটি সেলাইমেশিন, আসবাবপত্র, জামাকাপড়সহ প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

উপজেলা সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিস কার্যালয়ের সিনিয়র ফায়ার ফাইটার আতিকুর রহমান জানান, ১০টি কক্ষের মধ্যে ৭টি শয়ন ঘর, পাট ঘর ১টি, ষ্টোর রুম ১টি ও রান্না ঘর ১টি। ৩০০ মণ পাটসহ পুড়ে গেছে, ১টি মোটরসাইকেল, ৩টি টিভি, ফ্রিজ ১টি, ১টি ভটভটি মেশিনসহ আসবাবপত্র।

গড়গড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি বলেন, খবর পেয়ে সেখানে যায় এবং ফায়ার সর্ভিসকে খবর দিই। তারা এসে আগুন নিয়ন্ত্রণ করেছে। এর আগে বাড়ি সমস্ত মালামাল পুড়ে গেছে। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হলে তাৎক্ষনিক তারাও ঘটনাস্থলে এসে সহযোগিতা করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতার বলেন, খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়েছিলাম। তাদের কিছু পোশাক ও খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31