IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজশাহী >> টপ নিউজ >> তানোরে রাস্তা কার্পেটিংয়ের পরেই উঠে গেল পিচ

তানোরে রাস্তা কার্পেটিংয়ের পরেই উঠে গেল পিচ

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে এলজিইডির রাস্তা নির্মাণে নজিরবিহীন অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। নিম্নমাণের নির্মাণ সামগ্রী ব্যবহার ও পরিমাণে কম দেয়া হয়েছে। সিডিউল অনুযায়ী কোনো কাজ হয়নি। রাস্তা কার্পেটিংয়ের পরদিনই রাস্তার বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে ও রাস্তা দেবে গেছে। রাস্তার দু’ধারে দেয়া হয়নি মাটি, অনেক স্থানে বর্ষার আগে এখোনি ভেঙে গেছে। এসব কারণে রাস্তা নিয়ে কয়েক গ্রামের মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠেছে।

জানা গেছে, উপজেলার সরনজাই ইউনিয়নের (ইউপি) কাঁসারদিঘি গ্রামের ৫০০ মিটার দৈর্ঘ রাস্তা (ডাব্লিউবিএম) করার পর দীর্ঘ প্রায় ৫ বছর যাবত পড়েছিল। এতে কাদা-মাটি পড়ে রাস্তার ডাব্লিউবিএম-এর অস্তিত্ব প্রায় হারিয়ে গিয়েছিল। গত বৃহস্প্রতি ও শুক্রবার রাস্তার ডাব্লিউবিএম ভাল ভাবে পরিস্কার না করেই তার ওপর কার্পেটিং করা হয়েছে। এসময় গ্রামবাসি বাধাদিয়ে সিডিউল অনুযায়ী কাজ করার কথা বললে উল্টো তাদের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা করার হুমকি দেয়া হয়েছে। যে কারণে নিম্নমাণের কাজ হলেও তারা আর কোনো প্রতিবাদ করতে পারেনি।

গ্রামবাসি জানান, কার্পেটিংয়ে নিম্নমাণের বিটুমিন ব্যবহার ও পরিমানে কম দেয়া হয়েছে। যেকারণে কার্পেটিং কাজের দুদিন পরেই কার্পেটিং উঠে যাচ্ছে। ফলে এই রাস্তা নিয়ে গ্রামবাসির যে স্বপ্ন ছিল ঠিকাদারের নিম্নমাণের কাজের জন্য তাদের সেই স্বপ্ন উবে গেছে।

জানা গেছে, বিগত ২০১৮ সালে প্রায় ৮ লাখ টাকা ব্যয়ে রাস্তাটির ৫০০ মিটার নির্মাণের জন্য উপজেলা এলজিইডি দপ্তর থেকে দরপত্র আহ্বান করা হয়। দরপত্রে কার্যাদেশ পান এমএনজেড কনস্ট্রাকশন। কিন্তু বৈশ্বিক করোনা সমস্যার কারণে ওই সময়ে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করতে পারেনি। রাস্তার কাজ সম্পন্ন না করেই ঠিকাদার চলে যায়। ২০২৩ সালের ১০ মে বৃহস্প্রতিবার ও ১১মে শুক্রবার রাস্তার কার্পেটিং কাজ করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও ইউপি সদস্য আব্দুল মতিন বলেন, কাজে ব্যাপক ঘাপলা হয়েছে। তিনি বলেন, এর আগেও সাঁকো নির্মাণে অনিয়মের প্রতিবাদ করায় তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করা হয়েছিল, তাই কেউ আর প্রকাশ্যে এসব অনিয়ম নিয়ে প্রতিবাদ করার সাহস পায় না।

এবিষয়ে জানতে চাইলে ঠিকাদার মাহাবুর রহমান এসব অভিযোগ অস্বীকার করে বলেন, এমন হবার কথা না। তিনি বলেন, কাজ দেখভাল করে তার লোকজন, তিনি খোঁজখবর নিয়ে দেখবেন, কোনো সমস্যা থাকলে সমাধান করে দিবেন।

এবিষয়ে উপজেলা এলজিইডি প্রকৌশলী সাইদুর রহমান বলেন, তিনি আগামিকাল সরেজমিন রাস্তার কাজ পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31