IMG-LOGO

বুধবার, ৭ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২২ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রুয়েটের ৭ শিক্ষার্থী পাচ্ছেন ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’রামেবির ভিসিকে জোর করেপদত্যাগ করানোর অভিযোগইংরেজি সাহিত্যের একজন”মাস্টার মশাই” অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভাবাউয়েটে আই-ইইই দিবস ২০২৬ উদযাপিতপরিবেশ অধিদপ্তরের উদ্যোগে ইসলামিয়া সরকারি কলেজে বৃক্ষ রোপণ কর্মসূচিগোদাগাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ছাগল,গরু বসতঘরসহ পুড়ে দিনমজুরের সর্বস্ব ছাইসিরাজগঞ্জে শিশু অধিকার দিবস ও বাংলাদেশ শিশু একাডেমীর ৫০ বছর পূর্তি উদযাপনরাজশাহীতে অনুমোদনহীন ভবনের ছাদে সুইমিংপুল, অপসারণে বাধা ও আরডিএ চেয়ারম্যানকে হুমকীবাগমারায় চার বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ, যুবক পলাতকরাজশাহীতে বাড়ির নির্মাণাধীনটয়লেট ভেঙ্গে দেওয়ার অভিযোগ১৫ বছর পর শাহরুখের সঙ্গে কারিনা‘সাংবিধানিকভাবে জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তি নিশ্চিত করা হবে’ফুলবাড়ী সীমান্তে নারী ও শিশুকে পুশইনের অভিযোগ, শূন্যরেখায় অবস্থানসিরাজগঞ্জে বিসিএস ক্যাডার কর্মকর্তাদের ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের মাঠ সমীক্ষা কার্যক্রমরাণীনগরে মাদক সেবির ৯মাসের কারাদন্ড
Home >> রাজশাহী >> টপ নিউজ >> লিড নিউজ >> শিক্ষার্থীদের ওপর হামলায় কলেজ এমডির স্ত্রী-ভাই গ্রেপ্তার

শিক্ষার্থীদের ওপর হামলায় কলেজ এমডির স্ত্রী-ভাই গ্রেপ্তার

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর বেসরকারি শাহ মখদুম মেডিক্যাল কলেজ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এ হামলার ঘটনায় রাতেই মামলা করা হয়। এ পরে পুলিশ রাতেই অভিযান চালিয়ে দু্জনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন, কলেজের এমডি মনিরুজ্জামান স্বাধীনের স্ত্রী বিউটি খাতুন ও স্বাধীনের ভাই মেহেদী হাসান মিথুল।

নগরীর চন্দ্রিমা থানার ওসি সিরাজুম মনির বলেন, দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আহত শিক্ষার্থীদের পক্ষে পঞ্চম বর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান বাদী হয়ে এমডি স্বাধীনসহ ১০ জনকে আসামি করে মামলা করেছেন। অজ্ঞাত আরও ১০ জনকে আসামি করা হয়েছে মামলায়।

এর আগে শুক্রবার সন্ধ্যায় শিক্ষার্থীরা কলেজে শীতের পোশাক আনতে গেলে তাদের ওপর হামলা করে স্বাধীনের ভাইসহ বহিরাগত ক্যাডাররা। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। তাদের মধ্যে কয়েকজন ছাত্রীও রয়েছেন। রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিক্ষার্থীদের অভিযোগ, বহিরাগত ডেকে নিয়ে মেডিক্যাল কলেজের ব্যবস্থপনা পরিচালক মনিরুজ্জামান স্বাধীন এ হামলা করে নিয়েছেন শিক্ষার্থীদের ওপর।

রামেক হাসপাতালে চিকিৎসাধীনরা হলেন, রায়হান (২১), তাহসিন (২১), সাব্বির (২১), ফাওজিয়া (২১), বিদিশা (২১), মেধা (২১, রেফাত (২১), নিশাত (২১) ও জেবা (২১)।

আহত শিক্ষার্থীরা জানান, জনা বিশেক শিক্ষার্থী শুক্রবার বিকেলে কলেজ হোস্টেল থেকে তাঁদের শীতের কাপড় নিতে যান। প্রথমে তাঁদের ক্যাম্পাসে হোস্টেলে যেতে বাধা দেওয়া হয়। পরে ঢুকতে অনুমতি দিয়ে হয়। এসময় শিক্ষার্থীরা হোস্টেলে যাওয়ার চেষ্টা করলে তাদের ওপর অতর্কিত হামলা করে বহিরাগত কয়েকজন ক্যাডার। তারা মেডিক্যাল কলেজের প্রধান ফটকের সামনেই শিক্ষার্থীদের রড, লাঠি ও বাঁশ দিয়ে বেদম প্রহার করতে থাকে। মারপিটের শিকার শিক্ষার্থীরা দিগ্বিদিক ছুটোছুটি করার চেষ্টা করে। কিন্তু তাদের ধরে ধরে পেটানো হয়। এতে অনেকেই রক্তাক্ত জখম হয়। পরে খবর পেয়ে স্থানীয়রা ও অন্য শিক্ষার্থীরা গিয়ে আহতদের উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করে।

রিয়াজুল নামের এক শিক্ষার্থী জানান, কোনো কিছু বুঝে ওঠার আগেই শিক্ষার্থীদের ওপর হামলা করা হয়েছে। প্রতিষ্ঠানটির ব্যববস্থাপনা পরিচালক মনিরুজ্জামান স্বাধীনের ভাই মিথুল ও টিটুর নেতৃত্বে এ হামলা চালানো হয়। এতে বহিরগাত ও কলেজের কর্মচারীরাও অংশ নেয়। তারা মেয়েদেরও ধরে ধরে পেটাতে থাকে।

এদিকে জানা গেছে, বন্ধ ঘোষণা করার পরে আজ শনিবার ঢাকা থেকে একটি টিম রাজশাহী শাহ মখদুম মেডিক্যাল কলেজটি পরিদর্শনে যাবে আবার। ওই খবর পেয়েই মূলত শিক্ষার্থীরা সেখানে জড়ো হওয়ার চেষ্টা করছিলো। শিক্ষার্থীরা তদন্ত দলটিকে বুঝাতে চাইবেন, তাদের অন্য কোনো প্রতিষ্ঠানে ভর্তি করার দ্রুত ব্যবস্থা করা হোক। আর এই বিষয়টি জানতে পেরে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সেখান থেকে সরিয়ে দিতেই এ হামলার ঘটনা ঘটায় বলেও কেউ কেউ দাবি করেন।

প্রসঙ্গত, গত ২ নভেম্বর স্থাপন ও পরিচালনা নীতিমালা লঙ্ঘন করায় রাজশাহীর শাহ মখদুম মেডিক্যাল কলেজ বন্ধের নির্দেশ দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। এর আগে বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) অনুমোদনহীন প্রতিষ্ঠানটি কয়েক দফায় ২২৫ শিক্ষার্থী ভর্তি করা হয় এ প্রতিষ্ঠানটিতে। ভর্তি হওয়া শিক্ষার্থীরা এখনো যারা এমবিবিএস শেষ করতে পারেননি তাদের রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ অন্য বেসরকারি মেডিক্যাল কলেজগুলোতে মাইগ্রেশন করার ব্যবস্থা করার জন্য নির্দেশ দেওয়া হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930