ধূমকেতু প্রতিবেদক : ষষ্ঠিতলা নিবাসী বীর মুক্তিযোদ্ধা নারায়ন চন্দ্র সরকার শনিবার সকাল ৭টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সভাপতি ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন এবং বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোক বার্তায় নেতৃদ্বয় পরলোকবাসী নারায়নের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
শনিবার দুপুর ২ টায় নগরীর অলোকার মোড়ে নারায়ন চন্দ্রকে গার্ড অব অনার প্রদান করা হয়। দুপুর আড়াই টায় পঞ্চবটিস্থ মহাশশ্মানে তাঁর শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন হয়।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সাংগঠনিক সম্পাদক মীর ইসতিয়াক আহম্মেদ লিমন, উপ-দপ্তর সম্পাদক পঙ্কজ দে, বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ প্রমুখ।


