ধূমকেতু প্রতিবেদক : শহীদ জিয়াবুল হোসেন এর ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী মহানগরের উদ্যোগে শনিবার সকাল ১১টায় রাজশাহী কলেজে নেতাকর্মীবৃন্দ জমায়েত হয়ে কালো ব্যাচ ধারণ করে অত্র কলেজ চত্বর থেকে শোক র্যালী বের হয়।
র্যালীটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে শহীদ জিয়াবুল হোসেন এর সমাধীস্থলে গিয়ে শেষ হয়। র্যালী শেষে সেখানে পুষ্পস্তবক অর্পণ করা হয় ও জিায়াবুল এর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সভাপতি ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সহ-সভাপতি মাহফুজুল আলম লোটন, বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, বদরুজ্জামান খায়ের, যুগ্ম সম্পাদক মোস্তাক হোসেন, আলহাজ্ব আসাদুজ্জামান আজাদ, আহ্সানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক মীর ইসতিয়াক আহম্মেদ লিমন, প্রচার সম্পাদক দিলীপ ঘোষ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রবিউল আলম রবি, আইন সম্পাদক অ্যাড. মুসাব্বিরুল ইসলাম, কৃষি সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, যুব ও ক্রীড়া সম্পাদক মকিদুজ্জামান জুরাত, উপ-দপ্তর সম্পাদক পঙ্কজ দে, উপ-প্রচার সম্পাদক সিদ্দিক আলম, সদস্য হাবিবুর রহমান বাবু, মোশফিকুর রহমান হাসনাত, এনামুল হক কলিন্স, নগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, নগর ছাত্রলীগ সভাপতি রকি কুমার ঘোষ এবং সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজিব প্রমুখ।


