ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে ‘প্রযুক্তি হোক টেকসই, উন্নয়ন হোক বিষ্ময়, মুজিব জন্মশতবার্ষিকীতে বাংলাদেশের এটাই প্রত্যয়’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত। রোববার সকাল ১০ টার দিকে নগরীর বিসিএসআইআর গবেষণাগারের উদ্যোগে নিজস্ব অডিটোরিয়ামে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশলায় রাজশাহী বিসিএসআইআর গবেষণাগারের পরিচালক (অ. দা.) সিএসও ড. ইব্রাহিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বিসিএসআইআর এর চেয়ারম্যান অধ্যাপক ড. আফতাব আলী শেখ। তিনি তার বক্তব্যে বিসিএসআইআর এর উদ্ভাবিত কার্য্য ও প্রযুক্তির সঠিক ব্যবহার এবং শিল্পায়নের মাধ্যমে দেশের শিল্প, অর্থনীতিকে জোরদার করার মাধ্যমে এসডিজি বাস্তবাংনের চ্যালেঞ্জ মোকাবেলায় সকলকে অংশগ্রহণের আহ্বান জানান।
বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী বিসিএসআইআর গবেষণাগারের সদস্য (উন্নয়ন এবং বিজ্ঞান ও প্রযুক্তি) জাকের হোছাইন ও সচিব শাহ্ আবদুল তারিক।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন, রাজশাহী বিসিএসআইআর গবেষণাগারের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা বদরুল ইসলাম।
কর্মশালায় উন্মুক্ত আলোচনায় বিভিন্ন জেলা থেকে আগত শিল্পদ্যোক্তগণ প্রশ্নোত্তর ও আলোচনায় অংশগ্রহণ করেন এবং প্রধান অতিথি তাদের প্রশ্নের সরাসরি উত্তর প্রদান করেন।


