ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মেট্রোপলিটন ও জেলা পুলিশের অভিযানে ৪৫ জনকে আটক করা হয়েছে। সোমবার রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে।
রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম প্রেস বিজ্ঞপ্তির মাধ্যামে জানান, গোদাগাড়ী মডেল থানা ০১ জন, তানোর থানা ১৪ জন, মোহনপুর থানা ০২ জন, বাগমারা থানা ০৪ জন, দুর্গাপুর থানা ০৩ জন, পুঠিয়া থানা ০৬ জন, চারঘাট মডেল থানা ০৬ জন, বাঘা থানা ০৯ জনকে আটক করে।
তিনি জানান, আটককৃতদের মধ্যে ২৫ জন ওয়ারেন্টভূক্ত আসামি ও ১০ জনকে মাদকদ্রব্যসহ ১০ জনকে অন্যান্য মামলায় গ্রেপ্তার করা হয়। তানোর থানা পুলিশ সুলতান (৪৫) ও জাকারিয়া (১৯) কে ২০গ্রাম মাদকদ্রব্য গাঁজা ও রিতা সরেন (৪২), নাছিম উদ্দিন (৪৮), শামীম রেজা (২২), রিপন আলী (২৫) কে ২০লিটার দেশীয় তৈরী চোলাইমদ এবং সিদ্দিক হোসেন (৫৩) কে ০৫লিটার দেশীয় তৈরী চোলাইমদসহ আটক করে।
তিনি আরও জানান, পুঠিয়া থানা পুলিশ মোমিনুল ইসলাম ওরফে শুভ (২৫) এবং রবিন শেখ (২৫) কে ১০পিচ ইয়াবা ও ০১ গ্রাম হেরোইনসহ আটক করে। চারঘাট মডেল থানা পুলিশ ইমদাদুল (৩৬) কে ২৫পিচ ইয়াবাসহ আটক করে। আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


