IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> টপ নিউজ >> রাজশাহী >> দরপত্র ছাড়াই ৪০ লাখ টাকার দুর্নীতির কাজ

ক্ষুব্ধ তানোর পৌরবাসী

দরপত্র ছাড়াই ৪০ লাখ টাকার দুর্নীতির কাজ

ধূমকেতু প্রতিবেদক, সারোয়ার হোসেন, তানোর : কোন ধরনের দরপত্র আহ্বান করা হয়নি, কোটেশন করা হয়েছে কিনা সেটাও কেউ জানেনা, দরপত্র ছাড়াই প্রায় ৪০ লাখ টাকার দূর্নীতির মাধ্যমে পছন্দের দলীয় ব্যক্তিকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছেন মেয়র ইমরুল হক। একের পর এক কাজ অনিয়ম করে করা হচ্ছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেন। কোন কিছুর তোয়াক্কা করেন না রাজশাহীর তানোর পৌর মেয়র ইমরুল হক। তিনি নৌকা প্রতীকের মেয়র ও পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি।

মূলত এ কারণে কোন কিছুর তোয়াক্কা না করে ইচ্ছে মত কোটেশনে দেখিয়ে একের পর এক ধাপ্পাবাজির কাজ করায় চরম ক্ষুব্ধ পৌরবাসী। এতে করে স্থানীয় সাংসদ, নির্বাহী কর্মকর্তা ও ডিডিএলজি এবং জেলা প্রশাসকের সরেজমিনে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি তুলেছেন কাউন্সিলর ও সচেতন নাগরিকরা। নচেৎ মেয়র ইমরুল হকের অনিয়ম কোনভাবেই দূর হবেনা বলে মনে করেন পৌর সচেতন মহল।

সরেজমিনে দেখা যায়, পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ড চাপড়াগ্রামে আলিমের বাড়ির সামনের পুকুরের পূর্ব দিকের প্রটেকশন ওয়াল নির্মাণ হয়ে গেছে। তিন ও দুই নম্বর ইট দিয়ে ওয়াল নির্মাণ হয়ে গেছে। পুকুরের উত্তর সাইডে কাঁদার মধ্যে কয়েকজন মিস্ত্রি ওয়াল নির্মাণের জন্য ঢালায় করছেন। ঢালায়ে যত সামান্য খোয়া ও সামান্য পরিমান সিমেন্ট দিয়ে পঁচা কাঁদার মধ্যে ইট গাতার কাজ করছেন। এক ব্যক্তি বলেন সিমেন্ট দিচ্ছে একাবারেই অল্প, খোয়াতো নাই।

কাঁদার মধ্যে ঢালায় দেয়া মিস্ত্রিরা জানান, মুল মিস্ত্রি জাহাঙ্গীর, সে আমাদের কে যেভাবে বলেছে সেভাবে কাজ করা হচ্ছে, এর বেশিকিছু বলতে পারবনা। তাদের সাথে কথা বলতেই আতাউর নামের এক ব্যক্তি বলেন স্বাধীনের পর থেকে পুকুরে প্রটেকশন ওয়াল ও রাস্তা তৈরির জন্য সবাইকে বলা হয়েছিল, কেউ বাস্তবায়ন করেনি। পৌরসভার প্রয়াত মেয়র এমরান আলী মোল্লা, প্রয়াত ফিরোজ সরকার ও মিজানকেও বলা হয়েছিল কেউ করে দেয়নি। অথচ বর্তমান মেয়র ইমরুল হক প্রতিশ্রুতি দিয়েছিলেন নির্বাচিত হলে প্রটেকশন ওয়াল ও রাস্তা করে দিতে চেয়েছিলেন। সে মোতাবেক তিনি কাজ করছেন। কাজের মান খারাপ হলে কিছু বলতে পারেন, তাছাড়া কোন কথা বলায় ঠিক না।

স্থানীয়রা জানান, দীর্ঘ দিন ধরে পুকুরের প্রটেকশন ওয়াল ও আলিমের বাড়ি থেকে শামিমের বাড়ি পর্যন্ত রাস্তার প্রয়োজন। কারন বর্ষা মৌসুমে অনেকে বের হতে পারেনা। একেবারেই নিম্নমানের সামগ্রী দিয়ে প্রটেকশন ওয়াল নির্মাণ করা হয়েছে। হয়তো বর্ষা মৌসুমে পুকুরে পানি ভর্তি হলে ঢেওয়ে ভেঙ্গে যাবে। প্রটেকশন ওয়াল ও রাস্তা মিলে ঊর্ধ্বে ১৫/২০ লাখ টাকা খরচ হবে কিনা সন্দেহ । কিন্তু প্রায় ৪০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। যাকে বলে মিলেমিশে হরিলুট করা।

কাজের স্থান থেকেই পৌর কার্যসহকারী মাহবুবের কাছে ফোন দেওয়া হলে তিনি সাব জানিয়ে দেন কাজের বিষয়ে আমি কিছুই জানিনা।

কাজ করা পৌর যুবলীগ সভাপতি রাজিব সরকার হিরো কে কাজের স্থান থেকেই মোবাইল করা হলে তিনি বলেন, কাজ পাড়ার লোকজনের চাঁদার টাকাই করা হচ্ছে।

অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত সহকারী প্রকৌশলী সরদার জাহাঙ্গীর আলমের সাথে মোবাইলে কাজের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, অবশ্যই দরপত্রের মাধ্যমে কাজ হচ্ছে। যিনি কাজ করছেন তিনি বলছেন পাড়ার মানুষের চাঁদার টাকায় কাজ হচ্ছে জানতে চাইলে তিনি জানান, সে ভুল বলেছে আগামী রবিবারে অফিসে আসেন সব কাগজ দেখানো হবে বলে দায় সারেন।

৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নাজিমুদ্দিন বলেন, কাজের বিষয়ে আমি কিছুই জানিনা।

পৌর মেয়রকে ফোন দিলে তিনি রিসিভ না করায় প্যানেল মেয়র আরব আলীর কাছে কাজের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, এসব বিষয়ে কার্যসহকারী মাহবুর ভালো বলতে পারবেন, তার কাছ থেকে জেনে নেওয়ায় ভালো।

কার্যসহকারী মাহবুর সকালে কিছু বলতে না পারলেও বিকেলে বলেন, কোটেশনে রাজিব সরকার হিরো কাজটি করছেন।

পৌর মেয়র ইমরুল হকও বিকেলের দিকে ফোন করে বলেন, এডিবি প্রকল্প থেকে কাজটি হিরো করছেন। রাস্তাটি জরুরি ভিত্তিতে করা প্রয়োজন ছিল এজন্য কোটেশনে করা হচ্ছে। যতখুশি নিউজ করতে পার, আমার কিছুই হবে না, আমি প্রধানমন্ত্রীর সভা শেষ করে গণভবন থেকে বের হয়েছি বেশি কথা বলতে পারবনা।

রাজশাহীর স্থানীয় সরকার উপপরিচালক (ডিডিএলজি) অসিম কুমার বলেন, দরপত্র ছাড়া এত টাকার কাজ করার কোন সুযোগ নেই। খোঁজ খবর নিয়ে ঘটনার সত্যতা পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সূত্রে জানা যায়, গত ২০২২-২৩ অর্থ বছরে তানোর পৌরসভায় ৫৮ লাখ টাকা এডিবি থেকে বরাদ্দ পায়। গত জুন মাসের আগেই এডিবি প্রকল্পের টাকার কাজ শেষ করে জুন ক্লোজিং হয়। কিন্তু কোন কাজ না করে টাকা তছরুপ করার পরিকল্পনা করেন মেয়র। কিন্তু ৫৮ লাখ টাকার কোন দরপত্র আহ্বান করা হয়নি। সেই এডিবির টাকায় অনিয়ম ভাবে কোটেশনে প্রায় ৪০ লাখ টাকার দূর্নীতির কাজ করা হচ্ছে, যা তদন্ত করলেই বেরিয়ে আসবে বলে কাউন্সিলরদের দাবি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31