IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজশাহী >> তানোর হাসপাতালে নেই স্যালাইন, দোকানের সিন্ডিকেটে অতিরিক্ত দাম

তানোর হাসপাতালে নেই স্যালাইন, দোকানের সিন্ডিকেটে অতিরিক্ত দাম

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে প্রায় মাস ধরে কলেরা ইঞ্জেকশন স্যালাইনের তীব্র সংকট দেখা দিয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। এ সুযোগে ওষুধ ব্যবসায়ীরা সিন্ডিকেট করে নির্ধারিত মূল্যের তিন থেকে চারগুণ বেশি দামে বিক্রি করছেন বলেও অহরহ অভিযোগ উঠেছে। এছাড়াও সরকারি হাসপাতালে নেই কোন স্যালাইন। এতে করে চরম দুর্ভোগে পড়েছেন হাসপাতালে চিকিৎসা নিতে আসা দরিদ্র অসহায় রোগীরা। অথচ ফার্মেসীর দোকানগুলোতে পর্যাপ্ত স্যালাইন থাকলেও কৃত্রিম সংকট তৈরি করে বাড়তি দাম নিচ্ছেন অসাধু ব্যবসায়ীরা। ফলে এসব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন।

জানা গেছে, জলবায়ুর বিরুপ প্রভাবের কারণে ডায়রিয়া রোগীর সংখ্যা দিনের দিন বাড়তেই আছে। এরোগ থেকে ছোট বড় কেউ রক্ষা পচ্ছেন না। এরোগের প্রভাব বাড়লেও পর্যাপ্ত পরিমান তো দূরে থাক কোন স্যালাইন সরবরাহ নাই।

গত প্রায় একমাস ধরে একটিও স্যালাইন সরবরাহ না থাকলেও রোগীর সংখ্যা বাড়তেই আছে। এসুযোগকে কাজে লাগিয়ে ওষুধ ব্যবসায়ীরা ৯০ টাকা মূল্যের কলেরা ইঞ্জেকশন স্যালাইনের দাম নিচ্ছে ২০০ থেকে ২৫০ টাকা ঊর্ধ্বে ৩০০ টাকাও আদায় করছেন।

ভুক্তভোগীরা বলেন, আমরা বাড়তি দামে স্যালাইন কিনেছি। কিন্তু কোন ফার্মেসীর নাম বলতে পারব না। কারন তাহলে আর স্যালাইন বিক্রি করবেনা আমাদের কাছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন স্যালাইনের সংকট, তীল পরিমান স্যালাইন নেই, লিখে দিচ্ছেন আর আমরা কিনে আনছে অতিরিক্ত টাকায়। যদি সংকট থাকে তাহলে দোকানে বাড়তি টাকায় কিভাবে বিক্রি করছেন। এসব কিছুই না সিন্ডিকেটে করে রোগীদের পকেট কাটতেই এমন ফাঁদ পাতা হয়েছে। প্রতিটি জিনিসে এভাবে সিন্ডিকেট হলে আমাদের মত রোগিরা যাবে কোথায়। যেখানে মানুষের জীবন মরনের খেলা সেখানেও কিভাবে সিন্ডিকেট করে এত বাড়তি দাম নেয়। এসবের জন্য কি কোন প্রশাসন নেই, নাকি সিন্ডিকেট চক্রের কাছে সবাই জিম্মি হয়ে পড়েছে। দীর্ঘ প্রায় একমাস ধরে এমন অবস্থা চললেও কোন দিন প্রশাসন অভিযান দিল না। ওষুধ ব্যবসায়ীরা লাগাম হীন অনিয়ম করছেন।

এদিকে এমআরপি অনুযায়ী ওষুধ বিক্রির জন্য বাংলাদেশ ড্রাগিষ্ট এন্ড কেমিষ্ট তানোরে সমিতি গঠন করা হয়েছে। সেখানে বলা হয়েছে এমআরপির চেয়ে বেশি দাম নিলে জরিমানাসহ শাস্তির ব্যবস্থা করা হবে। কিন্তু স্যালাইনের দাম বেশি নিলেও কোন কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। নাকি তারাই এসিন্ডিকেটের হোতা এমন প্রশ্নও বিরাজমান।

সমিতির এমআরপির তত্ত্বাবধায়ক ও আহ্বায়ক শামীম চৌধুরী জানান, আজ আমরা এসব নিয়ে মিটিং করব। সন্ধ্যার পরে আপনার সাথে কথা হবে বলে দায় সারেন।

সমিতির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম বলেন, স্যালাইন সংকট আছে ও ৯০ টাকা এমআর থাকলেও ১২০-৩০ টাকা করে বিক্রি হচ্ছে। এখানে ২০০-২৫০ ও ৩০০ টাকা করে নাকি বিক্রি হচ্ছে জানতে চাইলে তিনি জানান এটা আমার অজানা।

সভপতি সোবহান মন্ডল দিলিপ বলেন, এমআরপির চেয়ে বাড়তি দাম নিলে বাঁশ দিয়ে দাও।

টিএইচও বার্নাবাস হাসদাক বলেন, এ হাসপাতালে রোগী অনুযায়ী স্যালাইন আছে, তবে দেশে স্যালাইন সংকট রয়েছে সামান্য পরিমানে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিল্লাল হোসেন স্যালাইন সংকটের কথা শিকার করে বলেন, ভারত থেকে আমদানি করবে সরকার। তবে এসুযোগে ব্যবসায়ীরা কিছু বাড়তি দাম নিচ্ছেন এসব অসাধু ব্যবসায়ীরা। এসব নীতি নৈতিকতার বিষয়, অল্প সময়ের মধ্যে এসব ফার্মেসীর বিরুদ্ধে অভিযান পরিচালনা করে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31