ধূমকেতু প্রতিবেদক : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন সহ-সম্পাদক এবং রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড.শফিকুল হক মিলন, সাংগঠনিক সম্পাদক এ্যাড.রইসুল ইসলাম,মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনসহ অসুস্থ নেতৃবৃন্দের সুস্থতা কামনায় বোয়ালিয়া থানা পূর্ব সেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত।
মাহফিলে মহানগর সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি সাইদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা,সাবেক মেয়র ও এমপি মিজানুর রহমান মিনু।
বিশেষ অতিথি ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, মহানগর বিএনপির সভাপতি সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ালিউল হক রানা, শহীদ জিয়াউর রহমান শারিরীক শিক্ষা কলেজের অধ্যক্ষ আব্দুস সালাম বিপ্লব।
এসময় উপস্থিত ছিলেন, সেচ্ছাসেবক দলের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগর সেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন রিমন, সাংগঠনিক ২৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সেলিম, ২৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বজলুর রহমান মন্টু, ২৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাকের আলী শান্তি, সাংগঠনিক সম্পাদক বরজাহান আলী, রাজশাহী মহানগর সেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আনন্দ কুমার, মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি, রাজশাহী মহানগর যুবদলের সহ-সভাপতি ও বোয়ালিয়া থানা পূর্ব যুবদলের আহ্বায়ক আব্দুল কাদের বকুল, আলাউদ্দিন, মহানগর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক রোজ, ডলার, মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক সুরাজ, বোয়ালিয়া থানা পুর্ব যুবদল যুগ্ম আহ্বায়ক শ্যামল প্রমুখ।


