ধূমকেতু প্রতিবেদক : ২৯তম আন্তর্জাতিক ও ২২তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালন এবং সংস্থার ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠিত।
বৃহস্পতিকার কল্পনা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা (কেপিইউএস) এর উদ্যোগে বেলা ১১ টার দিকে ভাটাপাড়াস্থ সংস্থার নিজ কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ওয়েবসাইট তৈরিতে সার্বিক সহযোগীতা করেন, টর্নিং পয়েন্ট ঢাকা।
সভায় ওয়েবসাইটের উদ্বোধন করেন, রাজশাহী সিটি কর্পোরেশন ০৬ নং ওয়ার্ড কাউন্সিলর প্রধান অতিথি নূরুজাজামান টুকু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন, কল্পনা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি সোহেল রানা।
এসময় উপস্থিত ছিলেন, সংস্থার সাধারণ সম্পাদক এস.এম.পারভেজ, সহ-সাধারণ সম্পাদক সালমান আরিফ, কোষাধ্যক্ষ সুজন, নির্বাহী সদস্য রতন আলী ও স্বেচ্ছাসেবী প্রমুখ।


