IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> রাজশাহী >> রাজশাহী কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ‘রিসিপশন এন্ড ওরিয়েন্টেশন’

রাজশাহী কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ‘রিসিপশন এন্ড ওরিয়েন্টেশন’

ধূমকেতু প্রতিবেদক : ঐতিহ্যবাহী রাজশাহী কলেজের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ‘রিসিপশন এন্ড ওরিয়েন্টেশন’ অনুষ্ঠিত হয়। সোমবার (১৬ অক্টোবর) কলেজ মিলনায়তনে জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

এরপর নৃত্য সহযোগে পরিবেশিত হয় বরণসংগীত পরিবেশনের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারবর্গ, জাতীয় চার নেতা, ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী সকল শহিদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। অতঃপর অতিথিবৃন্দ মঞ্চে আসন গ্রহণ করেন। পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মাধ্যমে অনুষ্ঠানের মূল পর্ব শুরু হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক। তিনি বলেন, রাজশাহী কলেজ জ্ঞান চর্চার কেন্দ্র। তোমাদের এ বয়সে অনেক কিছুই করা সম্ভব। তাই নিরন্তর সাধনা ও চর্চার মাধ্যমে নিজের মেধাকে আরও বিকশিত ও পরিশীলিত করার জন্য তিনি নবীন শিক্ষার্থীদের আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও আধুনিক রাজশাহীর রূপকার রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

তিনি বলেন, দেড় শত বছর আগে প্রতিষ্ঠিত রাজশাহী কলেজ এক অনন্য ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। তোমারা মেধাবী বলেই এ কলেজে পড়ার সুযোগ পেয়েছ। সামনে তোমাদের উজ্জ্বল ভবিষ্যত। আর ৭ বছর পড়াশুনা করলেই তোমাদের শিক্ষাজীবন শেষ হয়ে যাবে। তাই এসময়ে তোমাদের সাবধান ও মনোযোগী থাকতে হবে। একটু ভুল, গাফলতি বা রেজাল্ট খারাপ হলে সারাজীবন অনুশোচনায় ভুগতে হবে। তাই তিনি শিক্ষার্থীদের যথাযথ অনুশীলন, অধ্যবসায় এবং কঠোর পরিশ্রমের আহŸান জানান।

বিশেষ অতিথি ছিলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীর প্রাক্তন চেয়ারম্যান প্রফেসর তানবিরুল আলম। তিনি বলেন, দশ বছর পরিশ্রম এবং ভালো ফলাফল করে তোমরা এই কলেজে ভর্তি হয়েছ। উচ্চ মাধ্যমিকের জন্য তোমরা দুই বছরেরও কম সময় পাবে। তাই এসময়ে তোমাদের মনোযোগ দিয়ে পড়ালেখা করতে হবে। তিনি শিক্ষার্থীদের ক্লাসে নিয়মিত উপস্থিতি, সঠিক অধ্যয়ন ও শিক্ষকদের নির্দেনা যথাযথভাবে মেনে চলার পরামর্শ দেন।

আরও বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর হবিবুর রহমান। তিনি বলেন, সবাই রাজশাহী কলেজে পড়া-লেখার সুযোগ লাভ করে না। যারা মেধাবী, পরিশ্রমী, দেশপ্রেমিক এবং দেশের মানুষকে ভালোবাসে তারাই কেবল এখানে পড়ালেখার সুযোগ পায়। তিনি নবীন শিক্ষার্থীদের মানবিক মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার আহ্বান জানান।

মঞ্চে আরও উপবিষ্ট ছিলেন, রাজশাহী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ওলিউর রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আব্দুল্লাহ আল মাহমুদ, রিসিপশন এন্ড ওরিয়েন্টেশন কমিটির আহ্বায়ক মাহফুজ হাসান।

এসময় উপস্থিত ছিলেন, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকমন্ডলী ও ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীরা।

কলেজের অধ্যক্ষ ও মেয়র ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ফুল ও অন্যান্য উপহার সামগ্রী দিয়ে বরণ করে নেন। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31