ধূমকেতু প্রতিবেদক : শনিবার বিকাল ৪ টার দিকে রাজশাহীর ১৯ নং ওয়ার্ডের নিউ কলোনি এলাকায় নারীদের সাথে ধারাবাহিক সভার অংশ হিসেবে মতবিনিময় করেন কাউন্সিলর তৌহিদুল হক সুমন।
সভায় এলাকার বিভিন্ন সমস্যা সমাধান, এলাকার ধারাবাহিক উন্নয়ন, নারীদের উন্নয়ন, অংশগ্রহণ, সরকারের গৃহীত নানা কর্মসূচী, সন্তানদের শিক্ষা কার্যক্রম ইত্যাদি বিষয় নিয়ে সরাসরি মা বোনদের সাথে আলোচনা করেন তিনি।
সুমন নারী পুরুষের সমতায় এলাকার যে কোন কাজে সবার সহযোগীতা প্রার্থনা করেন।
সভায় রিনা বেগমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, কমিনিটি অর্গানাজার হোসনে আরা বেবি, নারীনেত্রী জেবুন্নেসা, শাহিনা আক্তার, কবরি, আসমা আক্তার, জেমি, রেহেনা প্রমুখ।


