ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর বাগমারায় অভিযান চালিয়ে ৯৬ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী শফিকুল কবিরাজ (৪০) কে গ্রেপ্তার করেছে র্যাব-৫। শনিবার দুপুর সাড়ে ৩ টার দিকে বাগমারা থানাধীন কালাপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত শফিকুল রাজশাহী জেলার বাগমারা থানাধীন বড়বাড়িয়া এলাকার আব্দুর জব্বারের ছেলে।
র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ এর একটি দল
রাজশাহী জেলার বাগমারা থানাধীন কালাপাড়া গ্রাম এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী শফিকুল কবিরাজ (৪০) ৯৬ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার করে। এসময় তার কাছে থাকা ০১ টি মোবাইল ফোন ও ০২ টি সীমকার্ড জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার বাগমারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।


