IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় ফোন জব্দচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীরাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলাপশ্চিমবঙ্গে স্কুল বাসে ট্রেনের ধাক্কায় ২ শিক্ষার্থীসহ নিহত ৩রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে’‘বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ’গাজায় ইসরায়েলি হা*ম*লা*য় আরও ৪ ফিলিস্তিনি নি*হ*তরাজশাহীতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রাবাঘা চারঘাটে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে দেয়া হবে না: রথযাত্রায় এমপি চাঁদনিয়ামতপুরে‘জুলাই শহীদ দিবস’উদযাপনদুই দফা দাবিতে বাগমারায় শাখা ডাকঘর কর্মচারীদের স্মারকলিপি প্রদানমান্দায় জুলাই শহীদ দিবস পালিতফুলবাড়ীতে কৃষক কার্ড বিতরণে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনফুলবাড়ীতে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত
Home >> রাজশাহী >> বিশেষ নিউজ >> রাজশাহীতে দিনভর দেখা মেলেনি সূর্যের

রাজশাহীতে দিনভর দেখা মেলেনি সূর্যের

ধূমকেতু প্রতিবেদক : ডিসেম্বর মাসের শুরু থেকেই রাজশাহী মহানগর ও আশেপাশের উপজেলায় একটু বেশি শীত অনুভূত হলেও গত ২/৩ দিন ধরে তাপমাত্রার পরিমাণ কমেছে। এতে করে এ এলাকায় শীত বেশি অনুভূত হচ্ছে। সেই সাথে কুয়াশার পরিমাণও বাড়ছে। বৃহস্পতিবার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি রাজশাহীতে। এদিন অন্যান্য দিনের তুলনায় তাপমাত্রার পরিমাণ কম ছিল। বেড়েছে শীতের তীব্রতা। চলতি সপ্তাহের গত রোববার সকালে সূর্যের না উঠলেও বেলা বাড়ার সাথে সাথে সূর্য আকাশে উঁকি দিয়েছিল। এদিন সেটাও দেখতে পায়নি রাজশাহীবাসী। চলতি মাসের ১৫ তারিখ থেকে শৈত্য প্রবাহের আশঙ্কা করছে আবহাওয়া অফিস। শৈত্য প্রবাহ আসলে শীতের পরিমাণ বেড়ে যাবে। কনকনে শীতে বিপর্যস্ত হয়ে যেতে পারে রাজশাহীর জনজীবন।

খোঁজ নিয়ে জানা গেছে, চলতি মৌসুমে পুরো নভেম্বর মাস ছিল শীতহীন। শীতের পোশাক ছাড়াই নগর ও আশেপাশের উপজেলার মানুষ বাইরে প্রয়োজনীয় কাজে বেরিয়েছে। ডিসেম্বর মাস পড়ার সাথে সাথেই শীতের পমিাণ বাড়তে থাকে। রোববার চলতি মৌসুমের প্রথম কুয়াশার চাদরে ঢাকা ছিল রাজশাহী। এরপর থেকে নিয়মিত শীত ও কুয়াশা থাকলেও বৃহস্পতিবার ছিল একেবারেই আলাদা। কারণ এদিন পুরো দিনই সূর্যের দেখা পায়নি রাজশাহীবাসী।

এদিকে, শীত বেশি পড়ার সাথে সাথে গরম কাপড়ও বিক্রি বেড়েছে। নগরের ফুটপাতসহ অভিজাত মার্কেটগুলোতে শীতের পোশাক কিনতে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। সাধ ও সাধ্য অনুযায়ী গরম কাপড় কিনছেন মানুষ। এর আগে শীত না পড়ার কারণে তেমন বেচাকেনা হয়নি। তবে অক্টোবর মাসের শেষের দিক থেকেই শিশুদের গরম কাপড় বিক্রি শুরু হয়। ভোর থেকে কুয়াশা থাকার কারণে আঞ্চলিক ও মহাসড়কে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে গাড়ী চালাতে দেখা গেছে। অন্য দিনের তুলনায় নগরে মানুষের কোলাহল কম দেখা গেছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, চলতি মাসের ১৫ তারিখ থেকে রাজশাহী অঞ্চলে শৈত্য প্রবাহের আশঙ্কা রয়েছে। শৈত্য প্রবাহ বাড়লে শীতও বাড়তে পারে। কনকনে শীতে মানুষের স্বাভাবিক জনজীবন কিছুটা ব্যাহত হতে। এদিকে, দিনভর সূর্যের দেখা না মেলায় রাজশাহী মহানগরীর ফুটপাতগুলোতে গরম কাপড় কিনতে ব্যাপক নারী ও পুরুষ ক্রেতা ভিড় জমান। বিকেল থেকেই ক্রেতাদের ভিড় থাকলেও বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতে নামতেই ক্রেতাদের পদচারণা আরো বেড়ে যায়। ক্রেতারা শীত নিবারণে পছন্দ অনুযায়ী গরম কাপড় কিনছেন। যেসব পোশাক কিনছেন তার মধ্যে রয়েছে, শুয়েটার, জ্যাকেট, মাপলার, হুডি, মেয়েদের গায়ের চাদর, হাত মোজা, মেয়েদের টুপিসহ বিভিন্ন গরম কাপড়। নগরের গুরুত্বপূর্ণ এলাকা সাহেব বাজার গণকপাড়া, রেলগেট, লক্ষীপুর, বাস টার্মিনালসহ বিভিন্ন এলাকার ফুটপাতেই ক্রেতাদের ভিড় দেখা যায়। তবে ক্রেতাদের পক্ষ থেকে অভিযোগ রয়েছে, হঠাৎ শীত বেড়ে যাওয়ায় গত বছরের তুলনায় বেশি দাম নিচ্ছেন বিক্রেতারা। মান অনুযায়ী দামের মিল নেই। তবে বিক্রেতাদের পক্ষ থেকে দাম বেশি নেয়ার অভিযোগ অস্বীকার করে বলা হচ্ছে, দাম বেশি নেয়া হচ্ছেনা। পাইকারি বাজারে দাম বেড়ে যাওয়ায় খুচরা বাজারে এর প্রভাব পড়েছে।

রাজশাহী আবহাওয়া অফিস জানায়, বৃহস্পতিবার রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬টায় বাতাসের আদ্রতা ছিল ১০০ শতাংশ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930