IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> রাজশাহী >> লিড নিউজ >> রাজশাহীতে রেল নিরাপত্তার ৪ সদস্যের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে রেল নিরাপত্তার ৪ সদস্যের বিরুদ্ধে মামলা

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ট্রাফিক কনস্টেবল রিয়াজকে মারধরের ঘটনায় রেলের নিরাপত্তা বাহিনীসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এই মামলায় রেলের নিরাপত্তা বাহিনী চার সদস্য ও একজন অজ্ঞাত আসামি রয়েছেন। এর আগে বৃহস্পতিবার বিকেলে রাজশাহী রেল স্টেশনে এই মারধরের ঘটনা ঘটে।

শুক্রবার দুপুরে রাজশাহী রেলওয়ে থানার অফিসার ইনচার্জ, মোহাম্মদ শাহ কামাল বিষয়টি নিশ্চিত করে বলেন, মারধরের ঘটনায় ১০ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে ১০ টায়, ট্রাফিক কনস্টেবল রিয়াজ থানায় স্ব-শরীরে এসে মামলাটি দায়ের করেছেন। মামলার আসামিরা হলেন- নায়েক কাইয়ুম, সিপাহি শাহিন, মিজান ও বেলাল।

তিনি আরো জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বাংলাবান্ধা ট্রেন রাজশাহীতে এসে পৌঁছায়। আর আগে থেকেই স্ত্রীসহ স্বজনদের রিসিভ করতে স্টেশনে অবস্থান করছিলেন আরএমপির ট্রাফিক কনস্টেবল রিয়াজ। এর পরে স্বজনরা বাংলাবান্ধা ট্রেন থেকে নামলে গেটে টিকিট চেকাররা তাদের ধরে টিসির (টিকিট সংগ্রহকারী) রুমে নিয়ে যান।

এর পর কর্তব্যরত টিসি, ট্রাফিক কনস্টেবল রিয়াজের কাছে তাদের টিকিট দেখতে চান। এর পরে পাঁচ যাত্রীরই টিকিট দেখান তিনি। এসময় টিসি তাকে জিজ্ঞাসা করেন, আপনাদের টিকিট কই? এমন কথার উত্তরে ট্রাফিক কনস্টেবল রিয়াজ বলেন, আমরা দুজন স্ত্রীসহ পাঁচ যাত্রীকে রিসিভ করতে এসেছি। এর পরে টিসি বলেন, তাহলে আপনারা এখন যান। এসময় পুলিশ কনস্টেবল রিয়াজ স্ত্রীসহ স্টেশন থেকে বের হতে গেলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাকে বাঁধা দেয় এবং কনস্টেবল রিয়াজকে গালাগালি করে।

এসময় কনস্টেবল রিয়াজ আবার টিসির রুমে এসে অভিযোগ করে বলেন, নিরাপত্তা কর্মীরা তাকে গালাগালি করছেন। এসময় টিসি বলেন, বিষয়টি আমি দেখছি। আপনারা চলে যান। এসময় কনস্টেবল রিয়াজ টিসি রুম থেকে বাহির হতেই নায়েক কাইয়ুম, সিপাহি শাহিন, মিজান, বেলাল ও অজ্ঞাত ১ জন মিলে তার উপর চড়াও হয় এবং মারধর শুরু করে। এসময় তারা ওই পুলিশ সদস্যকে বলে ‘পুলিশ তুলে গালাগালি করে।’ এর পরে রিয়াজকে ধরে নিরাপত্তা বাহিনীর অফিসের দিকে নিয়ে আসছিলো আসামিরা। এসময় কনস্টেবল রিয়াজ স্টেশন কর্তব্যরত পুলিশকে দেখে চিৎকার করে বলে আমি পুলিশের লোক আমাকে সাহায্য করুন। তার চিৎকারে রেলওয়ে থানা পুলিশ, নিরাপত্তা বাহিনীর সদস্যদের কবল থেকে রিয়াজকে ছাড়িয়ে নেন এবং তার নিরাপত্তার জন্য থানায় নিয়ে আসে। কনস্টেবল রিয়াজ আহত হওয়ায় তাকে দ্রæত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠান ওসি শাহ কামাল। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31