ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে একটি কার গাড়ী থামিয়ে তল্লাশীর সময় গাড়ীর পেছনে থাকা কয়েক বস্তা অস্ত্র আটক করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এসময় গাড়ীচালককে আটক করা হয়।
শনিবার (১০ আগস্ট) রাত ৯টার দিকে নগরীর রেলগেটে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শনিবার রাতে নগরীর রেলগেট এলাকায় বিভিন্ন গাড়ী তল্লাশী করছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এসময় একটি কার (ঢাকা মেট্রো-গ ১৭-১১১৪) গাড়ী থামিয়ে তল্লাশী করলে গাড়ীর পেছনে (ব্যাকডালা) এ কয়েক বস্তা অস্ত্র পাওয়া যায়।
তারা আরও জানান, বর্তমানে কার চালককে আটক করা হয়। গাড়ি ও অস্ত্রসহ সেনাবাহিনী, বিজিবি, আনসার ও শিক্ষার্থীরা আটক নিয়ে যায়।
জব্দকৃত অস্ত্রের পরিমাণ এখনও জানা যায়নি।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew


