IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা
Home >> রাজশাহী >> ‘সহিংসতা নয়, সম্প্রীতি ছড়াই’ আহ্বানে ইয়্যাসের প্রচারাভিযান

লুট হওয়া মালামাল ফেরত দেওয়ার অনুরোধ

‘সহিংসতা নয়, সম্প্রীতি ছড়াই’ আহ্বানে ইয়্যাসের প্রচারাভিযান

‘সহিংসতা নয়, সম্প্রীতি ছড়াই’ আহ্বানে ইয়্যাসের প্রচারাভিযান

ধূমকেতু প্রতিবেদক : ‘সহিংসতা নয়, সম্প্রীতি ছড়াই’ এমন-ই আহ্বান নিয়ে রাজশাহীবাসীর দুয়ারে ইয়্যাস তারুণ্য। রাজশাহীতে জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে মানুষকে সচেতন করে তুলতে কাজ করছে ‘তারুণ্যের জয় হবে নিশ্চয়ই’ এ প্রত্যয়ে এগিয়ে চলা উন্নয়ন গবেষণাধর্মী ও পরিবেশবাদী যুব সংগঠন ‘ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস’।

সংগঠনের তরুণ-যুব স্বেচ্ছাসেবীরা গত বুধবার (৭ আগস্ট) থেকে এ সচেতনতামূলক প্রচারাভিযান শুরু করে। ইয়্যাস তারুণ্য সকাল থেকে রাত পর্যন্ত অটোরিক্সা নিয়ে রাজশাহীর বিভিন্ন এলাকার অলিগলিতে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। অটো রিক্সায় থাকা মাইকে অনবরত বলা হচ্ছে নানা সচেতনতামূলক বার্তা। তাদের এ কার্যক্রমে সহায়তা করছে পরিবেশবাদী সংগঠন ‘সেফ দি ন্যাচার এন্ড লাইফ’।

উন্নয়ন গবেষণাধর্মী ও পরিবেশবাদী যুব সংগঠন ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস’র সভাপতি শামীউল আলীম শাওন ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক এ প্রচারাভিযানের প্রসঙ্গে বলেন, বাংলাদেশ বর্তমানে একটা সংকটাপূর্ণ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। দেশের অন্যতম আইনশৃংঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশসহ অন্য আইনশৃংঙ্খলা বাহিনীর সদস্যরা যেহেতু নিজ নিজ কর্মস্থলে না থাকায় দেশের অভ্যান্তরে আইনশৃংঙ্খলার কিছুটা অবনতি হয়েছে।

তিনি আরও বলেন, রাজশাহীসহ দেশের বিভিন্ন জেলায় সুযোগসন্ধানী ও অসাধু দূস্কৃতিকারী বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, ব্যক্তিগত প্রতিষ্ঠান ও ঘর-বাড়িতে হামলা, ভাংচুর, লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়ে চলেছে। এছাড়াও বিভিন্ন ধর্মীয় উপসানালয়ে আক্রমণ করে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই গণসচেতনতা বৃদ্ধি করে এসব রোধে প্রচারাভিযান চালাচ্ছি।

একইসাথে বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, ব্যক্তিগত প্রতিষ্ঠান ও ঘর-বাড়িতে লুটপাট হওয়া মালামাল স্বেচ্ছায় ফেরত দিতে তারা রাজশাহীবাসীর কাছে অনুরোধ জানাচ্ছেন বলেও জানান তারা।

এ প্রচারাভিযানে তাদের সঙ্গে উন্নয়ন গবেষণাধর্মী ও পরিবেশবাদী যুব সংগঠন ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস’র উপদেষ্টা মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক ওয়ালিউর রহমান বাবু, নির্বাহী সদস্য জাবেদ সাকিল, বরিন শেখ, সদস্য এনামুল হকসহ সংগঠনের অন্য সদস্যরাও অংশগ্রহণ করছেন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31