IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা
Home >> রাজশাহী >> শেখ হাসিনার বিচারের দাবিতে পুঠিয়ায় বিএনপির সমাবেশ

শেখ হাসিনার বিচারের দাবিতে পুঠিয়ায় বিএনপির সমাবেশ

শেখ হাসিনার বিচারের দাবিতে পুঠিয়ায় বিএনপির সমাবেশ

ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবিতে সমাবেশ করেছে পুঠিয়া উপজেলা বিএনপি।

বুধবার (১৪ আগষ্ট) বিকালে পুঠিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আবুবকর সিদ্দিকের সভাপতিত্বে মহাসড়কের বাসস্ট্যান্ড সংলগ্ন মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ২০০৮ ও ২০১৮ তে রাজশাহী-৫ এ বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল।

সমাবেশে আরও বক্তব্য রাখেন, রাজশাহী জেলা শ্রমিক দলের সভাপতি রোকনুজ্জামান আলম, পুঠিয়া পৌরসভার মেয়র আল মামুন খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আমিনুল হক মিন্টু, সাবেক সহ সভাপতি রাকিব উদ্দিন, পৌর বিএনপির সভাপতি বজলুর রহমান, সেক্রেটারি হাবিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলালউদ্দিন আলাল।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুনসুর রহমান মাস্টার, সাবেক সাংগঠনিক সম্পাদক একরামুল হক, পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র আসাদুল ইসলাম আসাদ, সাবেক সাধারণ সম্পাদক বাবুল আকতার, সাবেক সাংগঠনিক সম্পাদক বাবুল মিয়া, জেলা কৃষকদলের আহবায়ক ওয়াসিম আলী।

আরও উপস্থিত ছিলেন, পৌর যুবদলের আহ্বায়ক রিপন রেজা, সাধারণ সম্পাদক রানা মন্ডল, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবুল বাসার জুয়েল, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, বিএনপি নেতা আব্দুল জব্বার চান্দু ও যুবদলের সাবেক আহবায়ক নেফাউর রহমান সুমন প্রমুখ।

সমাবেশের প্রধান অতিথি বলেন, দীর্ঘ ১৫/১৬ বছর পুঠিয়া বিএনপি মিছিল সমাবেশ করতে পারেনি। কোনো কিছু না ঘটতেই পুলিশ গায়েবি মামলা দিত। নেতাকর্মীরা মামলায় জর্জরিত। শুধু আদালতের বারান্দায় ঘুরতে হয়েছে। এখন আমরা স্বাধীন। খুন গুম ও মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়ার জন্য শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি করেন তিনি।

এদিকে সমাবেশটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করায় উপস্থিত সকল নেতাকর্মীকে ধন্যবাদ জানান উপজেলা বিএনপির আহবায়ক আবুবকর সিদ্দিক। সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31