ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউটে এবার ছাত্র রাজনীতি নিষিদ্ধ হতে যাচ্ছে।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউটে ছাত্র রাজনীতি নিষিদ্ধে সভা করে অফিস নোটিশ জারি করেছে কর্তৃপক্ষ। একই সাথে ক্যাপাস পরিচালনায় ৮টি নির্দেশনা দেয়া হয়েছে।
রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউটে অধ্যক্ষ মোহম্মদ আব্দুর রশীদ মল্লিক জরুরী সভায় ডেকে এসব সিদ্ধান্ত নেন।
বৈষম্যবিরোধী আন্দোলনে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর দাবি উঠে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে।
এই দাবির প্রেক্ষিতে ইতিমধ্যে রাজশাহী বিবিদ্যায়সহ সব কলেজে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়ে।
শিক্ষার্থীদের দাবির মুখে এবার রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে যাচ্ছে কর্তৃপক্ষ। দ্রুত সময়ের মধ্যে এটি কার্যকর করার জন্য উর্ধ্বতন দপ্তরে আবেদন পাঠানো হয়েছে।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew


