IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা
Home >> রাজশাহী >> বৈষম্যমুক্ত সবার জন্য বাসযোগ্য নগরের দাবিতে মানবন্ধন ও স্মারকলিপি প্রদান

বৈষম্যমুক্ত সবার জন্য বাসযোগ্য নগরের দাবিতে মানবন্ধন ও স্মারকলিপি প্রদান

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর নগর দরিদ্র ও ভূমিহীন প্রান্তিক মানুষের আবাসন, বিদ্যুৎ, পানি, স্বাস্থ্য ও শিক্ষার অধিকার নিশ্চিত করে বৈষম্যমুক্ত সবার জন্য বাসযোগ্য নগরের দাবিতে মানবন্ধন ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

আজ (১৯ আগষ্ট ২০২৪) সোমবার, সকাল ১০:০০ ঘটিকায় সাহেব বাজার জিরো পয়েন্টে নগর দরিদ্র মানুষের আবাসন, বিদ্যুৎ, পানি, স্বাস্থ্য ও শিক্ষার নিশ্চিতে- বৈষম্যমুক্ত সবার জন্য বাসযোগ্য নগরের দাবিতে মানববন্ধনের আয়োজন করা হয়েছে।

নগর দরিদ্র মানুষের অধিকার বাস্তবায়ন কমিটি, উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক, বরেন্দ্র ইয়ুথ ফোরাম ও সবুজ সংহতির এই আয়োজনে
বারসিক’র গবেষক শহিদুল ইসলামের সঞ্চালনায় মানবন্ধনে শুরুতে নগর দরিদ্র মানুষের অধিকার বাস্তবায়ন কমিটির আহবায়ক খোরসেদ আলম এর সভাপতিত্বে বক্তরা বলেন- রাজশাহীতে নানা সময়ে বিভিন্ন উন্নয়ন কাজ হয়েছে। কিন্তু এই শহরের বস্তিবাসী এবং ভূমিহীন প্রান্তি মানুষের জন্য তেমন কোন স্থায়ী উন্নয়ন করা হয়নি ।

বস্তি শুমারীর ২০১৪’র তথ্য অনুযায়ী রাজশাহীতে ছোট বড় মিলে বস্তির সংখ্যা ১০৪টি। মোট খানার সংখ্যা ১০২০২, যার জনসংখ্যা ৩৯০৭৭ জন। রাজশাহী শহরে প্রায় ৮০.৫৫% খানা সরকারি জমিতে ঝুপড়ি বা ছোট টিনের ঘরে বসবাস করে। দেশের অন্যান্য নগরের মতো রাজশাহীতেও দিনে দিনে বস্তির স্যংখা বৃদ্ধি পাচ্ছে। এই নগরের বস্তিবাসী এবং ভূমিহীন প্রান্তিক মানুষের জন্য কোন উন্নয়ন চোখে পড়ার মতো নয়।

এ সময় বহরমপুর বস্তিবাসী মতিয়ার বলেন- আমরা ঝুঁপড়ি ঘরে বসবাস করি, ঘরে আলো নেই, পানি নেই, যখন তখন উচ্ছেদের ভয়ে থাকতে হয়, আমরা আমাদের নাগরিক অধিকার চাই।
বুধপাড়া বস্তিবাসী জাহেদা খাতুন বলেন- আমাদের কোন ঘর নেই, আমাদের আবাসন সুবিধা দেবার কথা বলে আজো আমরা পেলাম না।
বরেন্দ্র ইয়ুথ ফোরামের সভাপতি শাইখ তাসনীম জামাল বলেন- শহরের যুবদের কোন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হয়নি। তাই রাজশাহীতে বেকারত্বের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

মানবাধিকার কর্মী রুখসান মোহাম্মদ বলেন- আইনগুলো প্রান্তিক মানুষবান্ধব নয়, তাই নেসকোর আইন, ওয়াসার আইনগুলো পরিবর্তন করতে হবে।
রাজশাহী সবুজ সংহতির সদস্য সচিব নাজমুল হোসেন রাজু বলেন- এই শহরে উন্নয়ন শুধু বড়লোকদের জন্য হয়েছে, গরীব মানুষের জন্য কোন উন্নয়ন হয়নি, গরীব মানুষের আবাসন, বিদ্যুৎ এবং পানির অধিকার নিশ্চ করতে হবে।

হেতেম থাঁ হরিজন পল্লীর জয়দেব কুমার বলেন- আমাদের হরিজনদের পেশাগুলো দখল করে নিয়েছে অন্যরা, আমরা বেকারত্ব ভোগ করছি। আমাদের স্বাস্থ্য সেবাগুলো বাড়াতে হবে।

মানববন্ধনে নগর দরিদ্র মানুষের অধিকার বাস্তবায়ন কমিটির আহবায়ক খোরসেদ আলম বলেন- আমরা দীর্ঘদিন থেকে দিনে দিনের পর দিন শোষিত হয়ে আসছি। এই নগর আমাদের হাতে গড়া, এই নগরের মানুষগুলো আমাদের মাধ্যমে নানা সেবা পায়, কিন্তু এই নগরে আমরাই নাগরিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছি। তিনি আরো বলেন- আমাদের থাকার ঘর নেই, খাবার পানি নেই, ঘরে বিদ্যুৎ নেই, আমাদের শিশুদের খেলার মাঠ নেই, চিকিৎসা সেবা নেই। বস্তির মানুষের পেশা এবং কর্মহীনতা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। এর উপর আবার জলবায়ু পরিবর্তনের কারনে গরমের সময় তীব্র গরম এবং বর্ষার সময়ে জলাবদ্ধতা লেগে থাকে। এই নগরের নাগরিক হয়েও আমরা নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। আবাসন সমস্যা, বিদ্যুৎ, পানি অধিকার থেকে বঞ্চিত আমরা। এ ছাড়াও আছে কর্মসংস্থানের অভাব।
তিনি মানববন্ধনে সাত দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো-

১. রাজশাহী নগরের সকল নগর দরিদ্রের মৌলিক নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে।
২. নগর দরিদ্রের জন্য নিরাপদ ও পরিবেশবান্ধব বাসস্থান নিশ্চিত করতে হবে।
৩. নেসকোর বৈষম্যমূলক নীতিমালা/ আইন পরিবর্তন করে বস্তি পর্যায়সহ ভূমিহীন মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ মিটার দিতে।
৪. ঝুঁকিপূর্ণ পেশায় শিশু ও নারীদের যুক্ত করা যাবে না। নিরাপদ পেশার সৃষ্টিতে কর্মসূচী নিতে হবে।
৫. নগর দরিদ্রের জন্য বিনামূল্যে বিশেষ কারিগরি ও ব্যবহারিক শিক্ষা নিশ্চিত করতে হবে।
৬. দুর্যোগ ঝুঁকি মোকাবেলায় নগর দরিদ্রের জন্য বিশেষ ঝুকি ভাতা /প্রনোদনা দিতে হবে।
৭. রাজশাহী শহরের খাল, প্রাকৃতিক জলাশয়, উন্মুক্ত স্থান, খেলার মাঠ, পার্ক, বিনোদন স্থল, শরীর চর্চা স্থল নগরের সকল শ্রেনী পেশার মানুষের প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে।
৮. নগর দরিদ্রের জন্য বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
৯. জাতীয় দুর্যোগ পরিকল্পনায় নগরের দুর্যোগ ও ঝুঁকিকে সুস্পষ্টভাবে চিহ্নিত করে যুক্ত করতে হবে।

মানবন্ধন শেষে অংশগ্রহণকারীগণ রাজশাহী জেলা প্রশাসকের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ অন্তবর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31