IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা
Home >> রাজশাহী >> লিড নিউজ >> বাগমারায় র‍্যাব-পুলিশের যৌথ অভিযানে দেশীয় অস্ত্র ও ককটেল উদ্ধার

বাগমারায় র‍্যাব-পুলিশের যৌথ অভিযানে দেশীয় অস্ত্র ও ককটেল উদ্ধার

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে বস্তা ভর্তি দেশীয় অস্ত্র ও ককটেল উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুর ১২ টার দিকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের মূল ফটকের নিচে পরিত্যক্ত স্থানে এগুলো সনাক্ত করেন র‍্যাবের সদস্যরা।

খবর পেয়ে বাগমারা থানা পুলিশ ও র‍্যাব ৫ রাজশাহীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়। এসময় টিনের চালার নিচে পরিত্যক্ত ঘরে একটি প্লাস্টিকের বস্তায় বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এছাড়াও ওই বস্তার পাশেই একটি প্লাস্টিকের ব্যাগে কালো পলিথিনে মোড়ানো বেশ কয়েকটি ককটেল উদ্ধার করে। পরবর্তীতে ককটেল গুলো নিষ্ক্রিয় করার জন্যে পানি ভর্তি বালতিতে রাখা হয়।

তবে কে বা কারা এগুলো রেখেছে এটি জানা যায়নি। স্থানীয়রা বলছেন, গত পাঁচ আগস্ট সাবেক এমপি আবুল কালাম আজাদের ক্যাডার বাহিনী অস্ত্রশস্ত্র নিয়ে ভবানীগঞ্জ বাজারে তাণ্ডব চালায়। সারাদেশে যৌথ বাহিনীর অভিযান চলছে।এই সুযোগে কালাম বাহিনীর সদস্যরা বস্তা ভর্তি দেশীয় অস্ত্র এবং ব্যাগে করে ককটেল ফেলে রেখে যায়।

শেষ খবর পাওয়া পর্যন্ত র‍্যাবের যে বোম ডিসপোজাল ইউনিট রয়েছে তারা আসলেই ককটেল গুলো নিষ্ক্রিয় করা হবে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

ঘটনাস্থল পরিদর্শন করেন বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম তৌহিদ সহ তদন্ত অফিসার। সেই সাথে র‍্যাবের অফিসার রয়েছে ঘটনাস্থলে।

উক্ত অভিযানে ২৪ টি দেশীয় বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়াও বেশ কয়েকটি ককটেল উদ্ধার করা হয়েছে যার পরিমাণ এখনও জানা যায়নি।

এ ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম তৌহিদ বলেন, এটি আসলে কে বা কাহারা রেখেছে সেটি বলা সম্ভব হচ্ছে না। তবে যেই রাখুক তদন্ত সাপেক্ষে তাকে আইনের আওতায় আনা হবে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31