IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা
Home >> রাজশাহী >> রাজশাহীতে মিথ্যা ধর্ষণ চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

রাজশাহীতে মিথ্যা ধর্ষণ চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর দুর্গাপুর উপজেলার হোজা গ্রামের এক দিনমজুরের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ করা হয়েছে। এই অভিযোগকে মিথ্যা দাবি করে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী প্রেসক্লাব মিলনায়তনে ওই ভুক্তভোগী দিনমজুর সংবাদ সম্মেলন করেছেন।

আনছার আলী নামের ভুক্তভোগী ওই দিনমজুর সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানান, গত ৮ দিন আগে আমার চাচাতো বোনের মেয়ের (প্রতিবেশী) ৯ বছর বয়সী কন্যা বাড়িতে বেড়াতে এসে কাউকে না জানিয়ে আমার ঘরে থাকা শার্টের পকেট থেকে ৫০০ টাকা নিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করে সেই টাকা না পেয়ে বাড়িতে বেড়াতে আসা আমার নাতনিকে টাকা নিয়েছে কিনা জিজ্ঞাসা করলে প্রথমে অস্বীকার করে। পরে টাকা নেয়ার বিষয়টি স্বীকার করলে ৫০০ টাকার মধ্যে আমাকে সাড়ে ৩০০ টাকা ফেরত দিয়ে যায়। পরে এ বিষয়ে আমি আর কিছু বলিনি।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, এই সত্য ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করতে এলাকার প্রভাবশালী বাবর, শরিফুলসহ কয়েকজন আমার বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ চেষ্টা অভিযোগ আনে। প্রথমে তারা আমার নিকট ১৫ হাজার টাকা দাবি করে। আমি টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা আমার বিরুদ্ধে দুর্গাপুর থানায় ধর্ষণ চেষ্টার মিথ্যা অভিযোগ দেয়।

থানায় অভিযোগ দেয়ার পর এমন মিথ্যা অভিযোগ থেকে বাঁচতে তারা আমার কাছ থেকে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। না হলে বাঁচতে পারবো না বলে আমাকে হুমকি দেয়।

ভুক্তভোগীর অভিযোগ, ঘটনাটি মিথ্যা ও সাঁজানো। মূলত তাকেসহ তার পরিবারকে উচ্ছেদ করতেই পরিকল্পিতভাবে বর্তমানে এলাকার প্রভাবশালী বাবর, শরিফুলসহ কয়েকজন ৯ বছরের শিশুকে দিয়ে মিথ্যা ধর্ষণচেষ্টার অভিযোগ করেন। ঘটনার সঠিক তদন্ত করে ন্যায় বিচার পেতে তিনি প্রশাসনের অকুণ্ঠ সমর্থন প্রত্যাশা করেন।

জানতে চাইলে দুর্গাপুর থানার ওসি মাসুদ পারভেজ বলেন, শিশুকে ধর্ষণ চেষ্টা অভিযোগে থানায় একটি মামলা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। সত্যতা পেলে ওই ব্যক্তি বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31