IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলীমহাদেবপুরে জাহাঙ্গীরপুর সরকারি কলেজে নবীন বরণআমিরাতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৩৩ লাখ ছাত্রীকে সাইকেল দেবে সরকার, পরখ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
Home >> রাজশাহী >> বাঘায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গোৎসব

বাঘায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গোৎসব

বাঘায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গোৎসব

বাঘায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গোৎসব। ছবি- ধূমকেতু প্রতিবেদক, বাঘা

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় কড়া নিরাপত্তায় রোববার (১৩-১০-২০২৪) বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গোৎসব শেষ হয়েছে। পূজা বিসর্জন এলাকার নদীর ঘাট-পুকুরপাড় এর আশপাশ এলাকায় নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। পুলিশ, আনসার সদস্যসহ সিভিল পোষাকধারি আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী। বিকেল সাড়ে ৪টা থেকে বিসর্জন কার্যক্রম শুরু হয়। শেষ হয় সন্ধ্যার আগে।

সরেজমিন উপজেলার বিসর্জন এলাকার নদীর ঘাট ও পুকুরপাড় এলাকায় গিয়ে দেখা যায়, ভ্যানে করে প্রতীমা নেওয়া হয় আনা হচ্ছে বিসর্জনের ঘাটে। ভ্যানের সঙ্গে ছিলেন ভক্তরা। ভ্যান পৌছলেই স্বেচ্ছাসেবীরা সুশৃঙ্খলভাবে দেবী দুর্গাকে নামিয়ে নিচ্ছেন। সাত পাক ঘোরানোর পর দেবী দুর্গাকে বিসর্জন দেওয়া হয়। এসময় ‘জয়, দুর্গা মায়ের জয়’ বলে নারীরা উলুধ্বনি দেন। নদীর ঘাট এলাকায় ইঞ্জিন চালিত নৌকা ও পুকুর পাড় এলাকায় টহল দিচ্ছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

বাঘা পৌরসভার নারায়নপুর ঘাটে পরিবার নিয়ে বিসর্জন কার্যক্রমে অংশ নেন কারিগরি শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রথীন্দ্রনাথ দত্ত।

সেখানে কথা হলে, তিনি বলেন, এবার দুর্গাপূজা ছিল অনেক চ্যালেঞ্জিং। দুর্গাপূজা শুরুর আগেই অনেকেই শঙ্কা প্রকাশ করেছেন। কিন্তু এবার দুর্গাপূজা অনেক জাঁকজমকপূর্ণ ও শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়েছে। উৎসবে সহযোগিতা করেছে রাজনৈতিক দলে তো কর্মী। নিরাপত্তাসহ সার্বক্ষনিক দায়িত্ব পালন করেছে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ও মন্দিরের সাথে সংশ্লিষ্টরা।

হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষন ও পূজা উদযাপন কমিটির সভাপতি সুজিত কুমার বাকু পান্ডে জানান, নির্ভিঘ্নে পুজা বির্সজন করতে পেরে আমরা খুশি।

অফিসার ইনচার্জ (ওসি) আবু সিদ্দিক বলেন, সিসি ক্যামেরার আওতায় ছিল পুরো এলাকা। পুলিশ, বিজিবির পাশাপাশি পুলিশের বিশেষায়িত টিম, আনসার সদস্যরাও নিরাপত্তার কাজে নিয়োজিত ছিলেন। এছাড়া নৌ এবং ট্যুরিস্ট পুলিশ সদস্যরাও দায়িত্বে ছিলেন। প্রস্তুত ছিলেন ফায়ার সার্ভিসের সদস্যরাও।

উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম বলেন, প্রত্যেক ধর্মের মানুষের নিজ নিজ ধর্ম পালনের অধিকার সংবিধান স্বীকৃত। পূজা শুরুর আগেই রাজনৈতিক দলসহ সকলের সহযোগিতায় নির্বিঘ্নে পূজা উদযাপন শেষ করেছি। এবছর উপজেলায় ৪৮টি পূজামন্ডপে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। যা গত বছরের তুলনায় ১টি বেশি।

শাস্ত্র মতে, শনিবারই নবমীর লগ্ন শেষ হওয়ার পর দশমীর লগ্ন শুরু হয়। পূজার আনুষ্ঠানিকতা সেদিনই শেষ হলেও বিসর্জন দেওয়া হয় রোববার। এদিন দুপুরের আগেই মহানবমী ও বিজয়া দশমীর পূজা শেষে দেবীর দর্পণ বিসর্জনের পরে দুপুর পর্যন্ত ভক্তরা মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেন। পরে এক মন্ডপ থেকে অন্য মন্ডপে ঘুরে দুর্গা দেবীর প্রতিমা দর্শন করে ভক্তরা মা দুর্গার কাছে প্রার্থনা করেন। তবে বিসর্জনের ক্ষণ এগিয়ে আসায় ভক্তদের মনে ছিল বিদায়ের সুর। দেবী দুর্গা এবার এসেছিলেন দোলায় চড়ে। আর মর্ত্য ছেড়ে কৈলাসে স্বামী মহাদেবের কাছে ফিরেছেন ঘোড়ায়।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31