IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> রাজশাহী >> লিড নিউজ >> ‘সম্মিলিত প্রচেষ্টায় পরিকল্পিত মহানগরী গড়ে তোলা সম্ভব’

‘সম্মিলিত প্রচেষ্টায় পরিকল্পিত মহানগরী গড়ে তোলা সম্ভব’

ধূমকেতু প্রতিবেদক : রিয়েল এস্টেট এন্ড ডেভেলপার এসোসিয়েশন (রেডা) রাজশাহী তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। মঙ্গলবার দুপুরে নগর ভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, রাজশাহী মহানগরীকে এখনো পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব। পরিকল্পিত নগরী গড়তে আরডিএর ভূমিকা অনেক রয়েছে। বড় বড় প্রকল্প গ্রহণ ও তা বাস্তবায়নে আরডিএকে আরও বেশি ভূমিকা রাখতে হবে। রাজশাহী সিটি কর্পোরেশন, আরডিএ, চেম্বার অব কমার্স ও রেডার মত বেসরকারী প্রতিষ্ঠানকে উদ্যোগী হয়ে সমন্বিতভাবে কাজ করতে হবে। তবেই পরিকল্পিত নগরায়ন করা সম্ভবপর হবে।

তিনি বলেন, দেশের সবচেয়ে সুন্দর নগরী রাজশাহী যার প্রশংসা সর্বত্র। রাজশাহীতে অব্যাহতভাবে বহুতল ভবন নির্মাণ হচ্ছে। গুণগতমান ভালো রেখে এ নগরীতে বহুতল ভবন নিমাণে রেডার প্রতি অনুরোধ জানান মেয়র।

তিনি বলেন, রাজশাহীতে শিল্পায়ন তেমন হয়নি। ফলে বেকার সমস্যা রয়েই গেছে এ নগরীতে। সরকারী বিশ^বিদ্যালয়, রুয়েট, মেডিক্যাল বিশ^বিদ্যালয় অধ্যয়নরত ছাত্র এ নগরীর অর্থনীতিকে সচল রেখেছে। আরেকটি কৃষি বিশ^বিদ্যালয় স্থাপন করা হবে।

মেয়র বলেন, ইতোমধ্যে সরকার ইতোমধ্যে বিসিক ফেজ-২, শিল্পাঞ্চল, চামড়া শিল্পাঞ্চল স্থাপনের অনুমোদন দিয়েছেন। শিল্পাঞ্চলসমূহের কাজ শুরু হলে এ অঞ্চলে ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি করা হবে। নগরীর উপশহরে বঙ্গবন্ধু টাওয়ার নির্মিত হবে।

রিয়েল এস্টেট এ্যান্ড ডেভেলপার এসোসিয়েশন রেডার সভাপতি তৌফিকুর রহমান লাভলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আনোয়ার হোসেন। মঞ্চে আরো উপস্থিত ছিলেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের তত্ত¡াবধায়ক প্রকৌশলী শামসুল আলম, চেম্বার অব কমার্স এর সভাপতি মনিরুজ্জামান, রাসিকের সচিব আবু হায়াত রহমতুল্লাহ।

সঞ্চালনা করেন, রেডার সাধারণ সম্পাদক মিজানুর রহমান কাজী।

অনুষ্ঠানে রাসিকের কাউন্সিলরবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীগণ ও রেডার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31