IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> রাজশাহী >> রাজশাহীতে লুটপাট ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাজশাহীতে লুটপাট ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাজশাহীতে লুটপাট ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাজশাহীতে লুটপাট ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন। ছবি- ধূমকেতু নিউজ

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে প্রাণনাশের হুমকি দিয়ে পুকুরের মাছ, বাঁশ, লিচু ও আমগাছ লুটপাটের ঘটনা ঘটেছে। এই ঘটনার প্রতিবাদে নগরীর বোয়ালিয়া থানাধীন উপশহর এলাকার আব্দুর রাজ্জাক সরদারের ছেলে সরদার জুবায়ের হাসান (৪৩) সংবাদ সম্মেলন করেছেন।

শনিবার (৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় রাজশাহী সাংবাদিক ইউনিয়নে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

লিখিত বক্তব্য পাঠ করেন সরদার জুবায়ের হাসান। বক্তব্যে তিনি বলেন, বড় বনগ্রাম এলাকার মৃত ভাদু মন্ডলের ছেলে মকছেদ আলী (৫২), হারান (৪৮), জমশেদ (৫২), জমশেদের ছেলে লিটন (৩৫), গাজলু (৪০), গফুর (৩৬), মকবুল হোসেনের ছেলে গাফফার (৩৭), শামীম (৩৪), মকছেদের ছেলে শাওন (৩২) এই লুটপাট এবং হুমকি প্রদান করছে।

শাহমখদুম থানাধীন বড়বনগ্রাম শেখপাড়ায় আমার বাবা আব্দুর রাজ্জাক ও আমার নামে খতিয়ান নং-৩৫৭ দাগ নং-৪২৭৬,৪৪০৩,৪৪০৪ (পুকুর, বাগান) ৩ বিঘা জমি আছে। ওই জমিতে পুকুর এবং আম বাগান ও বাঁশের ঝাড় আছে। ইতো পূর্বে এরা আমার ভোগদখলীয় জমিতে থাকা পুকুরের মাছ ধরে এবং আম ও লিচুর ৫ টি গাছ কেটে নিয়ে যায়। এমনকি বাঁশের ঝাড় থেকে ৩০ টি বাঁশ কেটে নিয়ে যায়। যেগুলোর মূল্য এক লাখ পঞ্চাশ হাজার টাকার পরিমাণ। গত মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় বাঁশ কাটার বিষয়ে অভিযুক্ত হারানের কাছে জমশেদ এবং লিটনসহ অনেকে আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করে।

গত পহেলা ডিসেম্বর রোববার মো. আলমের মাধমে জানতে পারি যে, সকাল সাড়ে ৮টায় তাঁরা আমার ভোগদখলীয় জমি থেকে ১০ টি বাঁশ কেটে নিয়ে গিয়েছে। পরের দিন সোমবার সকাল ৭ টা ২৫ মিনিটে পুকুর থেকে প্রায় ২৫ মণ মাছ ধরে নিয়ে গেছে। মাছ ধরার পর তাঁরা পুকুরে বিষ প্রয়োগ করে অবশিষ্ট মাছ মেরে ফেলে। এই মাছেগুলোর বাজার মূল্য প্রায় সাড়ে ৪ লাখ টাকার ক্ষতি সাধন করে। আমাদের জমিতে গেলে আমাদেরকেই তাঁরা হাসুয়া দিয়ে কেটে ফেলার হুমকি প্রদান করছে।

তিনি আরও বলেন, এই বিষয়টি সম্পর্কে শাহমখদুম থানায় একটা অভিযোগ করেছি। আমরা এই সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার দাবি করছি।

এ বিষয়ে শাহ মখদুম থানার অফিসার ইনজার্জ মাহবুব আলম বলেন, অভিযোগ সম্পর্কে এখনও আমার জানা নেই। তবে, অভিযোগ হলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31