IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> রাজশাহী >> লিড নিউজ >> সারদিন কুয়াশার চাদরেঢাকা রাজশাহী দেখা মেলেনি সূর্যের

সারদিন কুয়াশার চাদরেঢাকা রাজশাহী দেখা মেলেনি সূর্যের

জেঁকে বসেছে শীত, ঘন কুয়াশায় ভরা রাজশাহী মহানগরী

জেঁকে বসেছে শীত, ঘন কুয়াশায় ভরা রাজশাহী মহানগরী। ছবি- ধূমকেতু নিউজ

ধূমকেতু প্রতিবেদক, আবুল কালাম আজাদ, রাজশাহী : কুয়াশার চাদর আবৃত করে রেখেছে রাজশাহীর আকাশকে।সকাল গড়ীয়ে দুপুর,দুপুর থেকে সন্ধা গড়ালেও রাজশাহীর আকাশে সূর্যের দেখা মেলেনি।
রাতের আড়মোড়া ভেঙে ভোর বেলায় ঘুম থেকে উঠে সারাদিন তাই সূর্যের আলো দেখেনি রাজশাহীর মানুষ।

৯ ডিসেম্বর সোমবার ভোর সাড়ে ৬ টার পর রাজশাহীতে সূর্যোদয় হয়েছে। তবে দুপুর- বিকেল গড়ীয়ে সন্ধা আসন্ন তবুও সূর্যের দেখা মেলেনি। ঘন কুয়াশার চাদরে মুড়ি দিয়ে আছে পুরো রাজশাহী। ফলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কমে এসেছে। আর এ কারণেই বেড়েছে শীতের দাপট।

নিম্নআয়ের মানুষ রয়েছে চরম দুর্ভোগে, ক্ষতি হচ্ছে কৃষি মাঠের ফসল।অন্যদিকে হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগবালাই।
ঘনকুয়াশা আর হিমেল বাতাসে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে বেকায়দায় পড়ছেন খেটে খাওয়া দিনমজুর ও নিম্নআয়ের মানুষ।

রাজশাহী আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার (৯ ডিসেম্বর) দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৩ ডিগ্রী সেলসিয়াস। সকাল ৯ টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১৭ ডিগ্রী সেলসিয়াস, ১০ টায় ১৭.৬ ডিগ্রী সেলসিয়াস বেলা ১১ টায় ১৮ ডিগ্রী সেলসিয়াস। দুপুর ২টায় ১৮ ডিগ্রী,বিকেল ৪টায় কমে ১৩ ডিগ্রীতে নেমেছে। আবহাওয়া অধিদপ্তরের বলছে রাতে তাপমাত্রা আরো কমবে।ফলে রাতে তীব্র শীত অনুভব হবে।

রাজশাহী আবহাওয়া অফিসের সহকারি আনোয়ারা খাতুন সকালে জানিয়েছিলেন,দুপুর পর্যন্ত সূর্য না উঠার সম্ভাবনা রয়েছে। তবে দুপুরের পর বিকেলের দিকে সূর্য দেখা দিতে পারে।তবে আবহাওয়া দপ্তরের কথা রাখেনি সূর্য, দেখা দেয়নি সারাদিন।

এদিকে সূর্যের দেখা না মেলায়, রাস্তাঘাটে লোকজনের সমাগম দেখা গেছে। কুয়াশা ও সূর্যের লুকোচুরির সাথে সাথে মৃদু বাতাস ও দুপুর নাগাদ বৃষ্টির ফোটা ঝরে।
ফলে মৃদ ঠান্ডা বাতাস বইতে থাকায় শিশু ও বৃদ্ধদের বাইরে তেমন দেখা যায়নি।

অপর দিকে কর্মজীবি ও স্কুল কলেজের শিক্ষার্থীদের চাদর , শুয়েটার, মাফলারসহ মোটা কাপড় পরিধান করে বের হতে দেখা গেছে।
শহর ও হাট-বাজারে লোকজনের উপস্থিতি কমে আসায় প্রয়োজনীয় যাত্রী না পেয়ে অর্থ কষ্টে পড়েছে রিকশা, ব্যাটারী চালিত অটোচালকেরা।অন্যদিকে কুয়াশা ও শীতে ফসলের ব্যাপক ক্ষতির আশংকা করছে কৃষকরা।

এদিকে শীতের তীব্রতা বৃদ্ধি পাবার সাথে সাথে নিউমোনিয়া, কোল্ড ডায়রিয়া, শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগ বালাই বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে শিশুরা ভাইরাস জ্বর আর নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।ফলে শীতের শুরু থেকেই সাবধানতা অবলম্বন করতে বলছেন চিকিৎসকরা।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31