IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজশাহী >> লিড নিউজ >> পুঠিয়া পৌরসভার ও ইউনিয়নে প্রশাসক নিয়োগ দিয়েও বাড়েনি নাগরিক সেবার মান

পুঠিয়া পৌরসভার ও ইউনিয়নে প্রশাসক নিয়োগ দিয়েও বাড়েনি নাগরিক সেবার মান

ধূমকেতু প্রতিবেদক, আবু হাসাদ পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলা ৬ টি ইউনিয়ন রয়েছে যেখানে থেকে তৃণমূল পর্যায়ের জনগণের সেবা নিশ্চিত করে জীবনযাত্রার মান উন্নয়নে সরাসরি ভূমিকা রাখে স্থানীয় সরকার তথা ইউনিয়ন পরিষদ (ইউপি)। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের দায়িত্ব হলো স্থানীয় সেবা প্রদান যেমন, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং মাতৃত্বকালীন ভাতা বিতরণ। এ ছাড়া, জন্ম ও মৃত্যু নিবন্ধন, ওয়ারিশ সনদ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সেবা প্রদানেও তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

রাজশাহীর পুঠিয়া উপজেলা আয়তন ১৯২.৬৪ বর্গকিমি (৭৪.৩৮ বর্গমাইল) জনসংখ্যার পরিমাণ ২,০৭,৪৯০ বেশি। তৃণমূল পর্যায়ে নাগরিকগণ দের সেবা দেওয়ার জন্যই পুঠিয়া উপজেলায় রয়েছে ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভা। পৌরসভায় মেয়র ও কাউন্সিলরদের অব্যাহতি দেওয়ার পরে সেবার মান নিয়ে ক্ষুব্ধ পৌরসভার নাগরিকগণ।

এছাড়াও পুঠিয়া উপজেলার ইউনিয়নসমূহ গুলো পুঠিয়া সদর,বেলপুকুর, বানেশ্বর , শিলমারিয়া, ভাল্লুক গাছি ও জিউপাড়া। একটি পৌরসভায় মেয়র ও ৪ টি ইউনিয়নের চেয়ারম্যানগঞ্জ অনুপস্থিতি থাকায় নাগরিক সেবা কার্যক্রমগুলো স্থগিত হয়ে পড়েছে।ফলে তৃণমূলের জনগণ সরকারি বিভিন্ন সেবা থেকে বঞ্চিত ও হয়রানির শিকার হচ্ছে।

৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন এবং ক্ষমতার পালাবদলের পর থেকে পুঠিয়া উপজেলার তিনটি ইউনিয়নের চেয়ারম্যানগন উপস্থিত না থাকাই সেবার মান ভেঙ্গে পড়েছে। তিনটি ইউনিয়নের চেয়ারম্যান হলেন
পুঠিয়া সদর চেয়ারম্যান খ ম জাহাঙ্গীর আলম জুয়েল, ভাল্লুক গাছি ইউনিয়নের চেয়ারম্যান জিল্লুর রহমান, এছাড়াও শিল মারিয়া ইউনিয়নের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল।
এছাড়াও জিউপাড়া ইউনিয়নের প্রতিনিধিদের ৫ বছরের মেয়াদ শেষ হওয়ার কারণে স্থগিত হয়ে পড়েছে প্রশাসনিক কার্যক্রম।
উপর দিকে অন্যান্য ইউনিয়ন গুলোর অবস্থা আরো বেশি শুচনীয় শিলমারিয়া ইউনিয়নের চেয়ারম্যান ৫ আগস্ট এর পর থেকেই রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের কারণে অনুপস্থিত থাকায় প্রশাসক দায়িত্ব পালন করছে ।
৫ আগস্টের পরে উপজেলার ভাল্লুকগাছি ইউনিয়নের সেখানেও জনপ্রতিনিধি থাকলেও স্থানীয়দের বিভিন্ন অভিযোগের মুখে তিনি ইউনিয়ন ত্যাগ করেন। বর্তমানে প্রশাসক দায়িত্ব পালন করছেন।
বানেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান দুলাল হোসেন বর্তমানে তার কার্যক্রম পরিচালনা করছেন। বেলপুকুর ইউনিয়নের চেয়ারম্যান বদিউজ্জামান তিনি বর্তমানে প্রতিদিনই উপস্থিত থেকে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা করেন ।
সদর ইউনিয়ন পুঠিয়ায় বর্তমান চেয়ারম্যান পুলিশের কাছে আটকের পরে প্যানেল চেয়ারম্যান তারা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

এছাড়াও সারা দেশের মতো পুঠিয়া পৌরসভার জনপ্রতিনিধি বিলুপ্ত করা হয় । প্রশাসনিক নিয়োগ দিয়েও সেবার মানে উন্নত করা সম্ভব হয়ে পড়েনি।
পৌরসভায় সেবা নিতে আসা নাগরিকগণ জানান, গতবছরের তুলনায় এ বছরে বাড়ির ট্যাক্স, ব্যবসায়িক ট্রেড লাইসেন্সের নবায়ন ছাড়াও প্রায় সব কিছুতেই
বৃদ্ধি পেয়েছে অনেক টাকার পরিমান। কিন্তু সেবার মানের দিকে অবস্থা একেবারে তলানিতে। জন প্রতিনিধিদের কাজ প্রশাসক দিয়ে কোন সময় সঠিকভাবে করা যে সম্ভব না ।
এটা তার নজির বলে মনে করেন একাধিক সেবা নিতে আসা নাগরিকগণ।

উপজেলা বেলপুকুর ও বানেশ্বর ইউনিয়ন ঘুরে দেখা যায় উপজেলার বাকি চারটি ইউনিয়নের থেকে এই দুটি ইউনিয়নের সেবার মান অনেকটাই ভালো এবং নাগরিকগণ হয়রানি হচ্ছে কম। এর কারণ হিসেবে জন প্রতিনিধিগণ উপস্থিত থাকার প্রধান কারণ হিসেবে বিবেচনা করেন স্থানীয়রা। ভাল্লুক গাছি, শীল মারিয়া, ইউনিয়নের সেবার মান নিয়ে সংশয় প্রকাশ করে একাধিক নাগরিকগণ বলেন, নাগরিক সনদ থেকে শুরু করে একটা ওয়ারিশান সনদ নেয়ার জন্য দীর্ঘ কয়েকদিন যাবত আমাদের অপেক্ষা করতে হয় । এছাড়াও চেয়ারম্যান না থাকাই আমরা আমাদের এলাকায় উন্নয়নমূলক কোনো কাজ এখন পর্যন্ত উপলব্ধি করতে পারেনি।

পুঠিয়ার সদর ইউনিয়ানে সেবা নিতে আসা নাগরিকরা বলেন বেশ কিছুদিন চেয়ারম্যান আত্মগোপনে থেকেও তার স্বাক্ষর এর জন্য আমাদের দীর্ঘদিন অপেক্ষা করা প্রয়োজন হয়নি খুব দ্রুতই আমাদের কাজগুলো হয়েছে।
কিন্তু বর্তমানে চেয়ারম্যান না থাকাই একটু সমস্যা হয়েছিলো । তবে এখন প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় সমস্যা কিছুটা সমাধান হয়ে গেছে ।
জিউপাড়া ইউনিয়নের নাগরিকরা জানান অন্যান্য ইউনিয়নে নির্বাচিত জনপ্রতিনিধি থাকলেও মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারণে আমাদের ইউনিয়নে কোন জনপ্রতিনিধি না থাকায় আমরা সব সময় সঠিক সেবা থেকে বঞ্চিত হচ্ছি। নির্বাচন অনেক সময়ের ব্যাপার সে কারণে আমাদের নাগরিকদের স্বার্থে যেটা ভালো হবে আশা করা যায় প্রশাসন সে হিসেবে ব্যবস্থা গ্রহণ করবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ,কে, এম নূর হোসেন নির্ঝর বলেন, ইউনিয়ন গুলোতে সেবার মান বাড়ানোর জন্য আমরা প্রতিনিয়তই নতুন নতুন কৌশল অবলম্বন করছি । সেই সাথে জনপ্রতিনিধিদের বিশেষভাবে নির্দেশনা দেওয়া আছে কোন নাগরিক যেন হয়রানির শিকার না হয়। সেদিকে খেয়াল রাখার জন্য সতর্ক করা আছে। সেবার মান নিয়ে যে প্রশ্ন উঠেছে তা খুব দ্রুত সময়ের মধ্যেই শেষ হয়ে যাবে। আর পৌরসভার বিষয়ে আমাদের এসিল্যান্ড সাহেবকে দায়িত্ব দেওয়া আছে সে সার্বক্ষণিক পৌরসভার সঙ্গে যোগাযোগ রেখেছেন এবং পৌরসভার মান উন্নয়নের জন্য কাজ করছেন। তবে জনপ্রতিনিধিগণ না থাকায় হয়রানির বিষয়টি তিনি স্বীকার করে বলেন এখান থেকে বের হয়ে আসতে একটু সময় লাগবেই। আমরা চেষ্টা করছি খুব দ্রুত সময়ের মধ্যে সকল সমস্যার সমাধানের জন্য।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31