IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজশাহী >> বাগমারায় শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত স্থানে কৃষক দলের সমাবেশ

বাগমারায় শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত স্থানে কৃষক দলের সমাবেশ

বাগমারায় শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত স্থানে কৃষক দলের সমাবেশ

বাগমারায় শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত স্থানে কৃষক দলের সমাবেশ। ছবি- ধূমকেতু প্রতিবেদক, বাগমারা

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত স্থানে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বাসুপাড়া ইউনিয়ন কৃষক দল এ সমাবেশের আয়োজন করে।

শনিবার (১১ জানুয়ারি) বিকেল পাঁচ’টায় ঐতিহাসিক নাককাটি বিলে এ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৯ সালে মার্চ মাসে নাককাটি বিলে খাল খননের উদ্বোধন করেন। এই খাল খননের ফলে ঐতিহাসিক নাক কাটি বিলে কৃষকদের প্রকৃতির উপর নির্ভর না করে সরাসরি খাল থেকে পানি সরবরাহ করে সেচ কাজ পরিচালিত হতো।

বর্ষাকালে অতিবৃষ্টি হলে সহজে বিল থেকে পানি বের হয়ে যেত। শুকনো মৌসুমে প্রয়োজন মত কৃষকরা সেচ কাজে পানি ব্যবহার করে আসছেন।

খরা প্রবণ এলাকায় পানি ও জলের হাহাকার দূর করার মানসে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৯ সালে ৫ মার্চ মাসে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে খাল খনন করে ছিলেন। একজন প্রেসিডেন্ট মাথায় মাটির ডালি তুলে নিয়ে লক্ষ জনতাকে অবাক করেছিলেন।

বাগমারা উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মাস্টার জিল্লুর রহমান, এবং বাসুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপু ঐতিহাসিক এই খাল পুন: খননের দাবী জানান।

বাসুপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি ইয়ামিন আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম সমাপ্ত।

বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা কৃষক দলের সদস্য সচিব আকুল হোসেন মিঠু।

বাগমারা উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মাস্টার জিল্লুর রহমান সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক প্রভাষক আব্দুল জলিল, ভবানীগঞ্জ পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আক্তারুজ্জামান বল্টু, রাজশাহী জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মেজবাউল হক দুলু, বাসুপাড়া ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপু, রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আরেফিন কনক, ছাত্রদল নেতা রাকিবুর রহমান।

সভায় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা কৃষক দলের সদস্য মোস্তাফিজুর রহমান, বাগমারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাজু আহম্মেদ, কৃষক দলের আউচপাড়া ইউনিয়ন সিনিয়র সহ সভাপতি রবিউল ইসলাম প্রমুখ।

সরাসরি নাক কাটি বিলে বিশাল কৃষক সমাবেশ অনুষ্ঠিত হওয়ায় এলাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার সাজে কিশোরী সাদিয়া আক্তার সবার দৃষ্টি আকর্ষন করেন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31