ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর লক্ষ্মীপুর নিবাসী প্রফেসর ডাঃ সামসুজ্জামান চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)।
বুধবার (১২ ফেব্রুয়ারী) দুপুর ২:০০ টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
তিনি রাজশাহী মেডিকেল কলেজের সাবেক উপাধ্যক্ষ এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী’র প্রতিষ্ঠাকালীন অন্যতম সদস্য ও চলমান কার্যনির্বাহী পরিষদের নির্বাহী সদস্য ছিলেন।
এছাড়াও তিনি সমাজহিতৈষী হিসাবে বিভিন্ন সামাজিক কর্মকান্ডে সম্পৃক্ত ছিলেন এবং সমাজ উন্নয়নে তাঁর আর্থিক অনুদান ও অবদানও চিরস্মরণীয়।
তাঁর মৃত্যুতে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী’র কার্যনির্বাহী পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল পর্যায়ের সদস্যবৃন্দ গভীর শোক প্রকাশ করেন এবং মরহুমের শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমাবেদনা ও সহমর্মিতা জানান।


