ধূমকেতু প্রতিবেদক,পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলার ভাল্লুকগাছি ইউনিয়নের ফুল বাড়ি রাস্তার জমি না রেখে বাড়ি নির্মান নিয়ে আওয়ামী লীগ সমর্থিত ও বিএনপির সমর্থিত দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষের হয়। রক্তক্ষয়ী সংঘর্ষের বিএনপির একজন আহত হয় এবং আওয়ামী লীগের বাড়িঘর ভাঙচুর-লুটপাট করে একটি মোটরসাইকেল আগুন দেওয়া হয়।
সোমবার (১৭ফেব্রুয়ারি) সকাল ১০ টায়ার দিকে রাজশাহীর পুঠিয়ার ভালুকগাছি ইউনিয়নের ফুলবাড়ি মধ্যপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
ঘটনাস্থলে গিয়ে জানা যায়, কয়েকমাস আগে ফুলবাড়ি মধ্য পাড়া গ্রামে নুরুল ইসলামের ছেলে জাহাঙ্গীর আলম (৩৫) আওয়ামী লীগ সমর্থক এলাকায় রাস্তার জায়গা না রেখে বাড়ি নির্মান করেন। বাড়ি নির্মান করার সময় স্থানীয় জনসাধারণ রাস্তার জায়গা ছেড়ে বাড়ি নির্মান করতে বলেন। কিন্তু জাহাঙ্গীর আলম কারো কথা না শুনে বাড়ি নির্মান করেন। বর্তমানে তিনি বিদেশে অবস্থান করছেন।
আজ সকালে তার প্রতিবেশি বিএনপির সমর্থক সাইফুল ইসলাম (৩২) কে জাহাঙ্গীরের ভাই জুয়েল (৩৩) এর সাথে কথা কাটাকাটির হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। এতে সাইফুল ইসলাম কে লোহার শাবল দিয়ে আঘাত করে জুয়েল। পরে এতে মাথা ফেটে রক্তাক্ত ও জখম হলে স্থানীয় জনসাধারণ আহত সাইফুলকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করেন।
ঘটনাস্থলে পুঠিয়া থানায় পুলিশ উপস্থিত হইলে পরিস্থিতি কিছুটা নিযন্ত্রণে আসে। পুলিশ এসে একজনকে আটক করে নিয়ে চলে যায়। পরর্বতীতে পুঠিয়া থানা পুলিশ ঘটনাস্থল ত্যাগ করলে স্থানীয় জনসাধারণ পুনরায় পুরো বাড়িটি ভাংচুর ও লুটপাট করে। পুলিশের হাতে আটককৃত ব্যক্তির মোটরসাইকেল আগুন দিয়ে পুরিয়ে দেয়।
পুঠিয়া থানা অফিসার ইনচার্জ কবীর হোসেন বলেন বিষয়টি আমরা জানার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠিয়ে দিয়েছি। এখন পর্যন্ত দুই পক্ষের কারো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।


