ধূমকেতু প্রতিবেদক : জনমুখি পুলিশিং কার্যক্রম বেগবান করার নির্দেশ দিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক। সোমবার রাজশাহী মেট্রপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যদান কালে এ নির্দেশনা দেন তিনি।
মাদক বিরোধী অভিযান আরো বেশি জোরদার করার নির্দেশনা দিয়ে তিনি বলেন, রাজশাহী মহনগরীতে জনগনকে স্বাস্থ্য সচেতন করা, নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রাখা, স্বাস্থ্যবিধি মেনে চলা, মাস্ক সহ সব ধরনের পিপিই পরিধান নিশ্চিত করা এবং জনমুখি পুলিশিং কার্যক্রম বেগবান করতে হবে।
সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) সালমা বেগম পিপিএম, ডিসি বোয়ালিয়া সাজিদ হোসেন, ডিসি ট্রাফিক অনির্বান চাকমা, নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সদর গোলাম রুহুল কুদ্দুসসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ এবং থানার অফিসার ইনচার্জগণ।
অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ কমিশনার পারফরম্যান্স এর উপর ভিত্তি করে শ্রেষ্ঠ অফিসার এবং বিশেষ পুরস্কার সম্মাননা স্মারক বিতরণ করেন।


