ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর রাজপাড়া থানা এলাকায় অভিযান চালিয়ে ৪০০ গ্রাম গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামি রাজন রবি দাস (২১)। সে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার লক্ষীপুর এলাকার মৃত মুক্তারের ছেলে।
পুলিশ জানায়, ৩ মার্চ বিকাল ৫ টায় রাজপাড়া থানার দাশপুকুর এলাকায় অভিযান চালিয়ে ৪০০ গ্রাম গাঁজাসহ আসামি রবি দাসকে গ্রেপ্তার করে। তবে অভিযানের সময় এক ব্যক্তি পালিয়ে যায়।
গ্রেপ্তারকৃত ও পলাতক আসামির বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করা হয়। পরে গ্রেপ্তারকৃত আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


