ধূমকেতু প্রতিবেদক : গত শুক্রবার (৭ মার্চ) রাতে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে।
শনিবার (৮ মার্চ) বিকেলে নগরীর দড়িখড়বোনা রেল লাইনের ধারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
লিখিত বক্তব্য পাঠ করেন, বিএনপি নেতা আবুল কালাম আজাদ।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গত শুক্রবার (৭ মার্চ) রাত পৌনে ৯টার দিকে একদল দূর্বৃত্ব দড়িখড়বোনা মোড়ে বিএনপি চেম্বারে জিয়াউর রহমানের ছবি, খালেদা জিয়ার ছবি এবং তারেক রহমানের ছবি ভাংচুর করে। পরিস্থিতি শান্ত করতে এলাকার লোকজন এগিয়ে আসলে স্বেচ্ছাসেবক দল নেতা মীর তারেক, শাহমখদুম থানা বিএনপির আহ্বায়ক সুমন সরদার ও চন্দ্রিমা থানা বিএনপির নেতা ফাইজুল হকসহ ২০/২৫ জন লোক হামলা করে। চেম্বারে ঢুকে ভাংচুর চালায়। ওই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান সংবাদ সম্মেলনকারীরা। সেই সাথে ঘটনার সাথে জড়িতদের শাস্তি দাবি করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, শাহমখদুম থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইয়াহিয়া খান মিলু ও মারুফ হোসেন জীবনসহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ।


