IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজশাহী >> এখনো নারী নিরাপদ নয় : ইউএনও

এখনো নারী নিরাপদ নয় : ইউএনও

বাঘায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

বাঘায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন। ছবি- ধূমকেতু প্রতিবেদক, বাঘা

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : যে দেশের নারিরা কর্মক্ষেত্রে যত বেশি অগ্রসর,সে দেশ ততো উন্ননশীল। এ দিক থেকে বর্তমান সরকার নারিদের ভাগ্যান্নয়নে কাজ করে যাচ্ছে এবং উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে মন্তব্য করে বক্তরা বলেন, জনপ্রশাসনে, পুলিশ ও বিচার বিভাগে সরকারি চাকরিতে নারীদের অবস্থান দিন দিন আরও সংহত হচ্ছে। মাঠ প্রশাসনে দক্ষতার সঙ্গে নারীরা তৃণমূলে যেমন কাজ করছেন, তেমনি রয়েছেন প্রশাসনের শীর্ষ পদেও।

শনিবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা।

এবারের প্রতিপাদ্য বিষয় ছিল- “অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কণ্যার উন্নয়ন”। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার।

প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক অফিসার মনসুর আলীর সঞ্চালনায়, কোরআন তেলায়াতের মধ্য দিয়ে শুরু হওয়া আলোচনা সভায় স্বাগত বক্তব্যকালে, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন আক্তার বলেন, আন্তর্জাতিক নারী দিবসের প্রেক্ষাপট, নারীদের নানাবিধ অধিকার যেমন- শিক্ষা, স্বাস্থ্যসেবা, অর্থনৈতিক স্বাধীনতা, আইনগত সুরক্ষা, সামাজিক সুরক্ষা, রাজনৈতিক অধিকার, সমতা ও নারীর ক্ষমতায়ন সম্পর্কে সভায় অংশগ্রহণকারী প্রান্তিক নারীদের অবগত করেন।

সহকারি কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি বলেন, বর্তমান সময়ে নারীরা সৃজনসীল কাজে অংশ নিচ্ছে। কোনভাবেই নারীকে আর দুর্বল ভাবার সুযোগ নেই। সুযোগ ও সহযোগিতা পেলে নারীরা অনেক কিছুই করতে পারেন, এজন্য আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য মোতাবেক কাজ করতে হবে ।

উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার বলেন, এখনো নারী নিরাপদ নয়। নারীরা এগিয়ে গেলেও সবখানে বাঁধার স্বীকারও হচ্ছে। নারীর যোগ্য অধিকার বুঝে দেওয়ার দাবি জানিয়ে ইউএনও বলেন, এখনো নারীরা ধর্ষণ, বাল্যবিয়ের স্বীকার হচ্ছে। সেবা না পাওয়া গেলে করণীয় ও অভিযোগ করা, নারীদের সতর্ক সচেতন করা এবং তাদের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে প্রত্যেকটি নারী সবখানে সফলভাবে এগিয়ে যাক এই প্রত্যাশা করেন উপজেলা নিবাহী অফিসার (ইউএনও) শাম্মী আক্তার।

সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক আব্দুল লতিফ মিঞা। এসময় উপস্থিত ছিলেন, উপজেলার দপ্তর প্রধান ও প্রান্তিক নারী নের্তৃত্বদানকারি নারীরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31