ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর পৌর সদর গুবিরপাড়া গ্রামের যুব সমাজের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলে গ্রামবাসীর ঢল নামে। এ উপলক্ষে গুবিরপাড়া জামে মসজিদ সংলগ্ন খৈলানে অনুষ্ঠিত হয় ইফতার ও দোয়া মাহফিল।
পৌর বিএনপির আহ্বায়ক একরাম আলী মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন, রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এডভোকেট সুলতানুল ইসলাম তারেক।
বিশেষ অতিথি ছিলেন, চেম্বার্স অব কমার্সের ডিরেক্টর ও বিএমডিএর বোর্ড সদস্য সাইফুল ইসলাম হীরক, উপজেলা তাতী দলের সভাপতি বদের আলী, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আতিকুর রহমান, পৌর যুবদলের আহবায়ক সাইদুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, ওয়ার্ড যুবদলের সভাপতি বজলুর রহমান, যুব সমাজের জুয়েল রানা, গোলাম মোস্তফা, শুভ, ডলার, মাসুদ রানা, আব্দুল মজিদ, প্রবীন ব্যক্তি বাক্কার, ইমাজ উদ্দিন হাজী ইমাজ উদ্দিন প্রমুখ।
প্রধান অতিথি তারেক উপস্থিত হওয়ার সাথে সাথে স্লোগানে মুখরিত হয়ে পড়ে। ইফতার করতে আসা প্রতিটি ব্যক্তির সাথে কুশল বিনিময় করে খোজ খবর নেন। শেষে বেগম জিয়ার সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
এর আগে প্রয়াত এমরান আলী মোল্লা ও প্রয়াত মুসা শাহর কবর জিয়ারত করেন। মাগরিবের নামাজ শেষে গ্রামের নারীরা প্রধান অতিথি কে এক নজর দেখার জন্য হুমড়ি খেয়ে পড়েন। গ্রাম বাসীর ভালোবাসায় সিক্ত হন তারেক।


