IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজশাহী >> লিড নিউজ >> আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, আতঙ্কে নগরবাসি

আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, আতঙ্কে নগরবাসি

ধূমকেতু প্রতিবেদক,আবুল কালাম আজাদ,রাজশাহী : দেশের অন্যতম শিক্ষা ও শান্তির নগরী খ্যাত বাণিজ্যিক শহর রাজশাহী মহানগরীরে শুকুনের নজর। শান্তীর এই নগরীতে সম্প্রতি আশঙ্কাজনক হারে বেড়েছে চুরি,ডাকাতি, ধর্ষন,জবরদখল,
হানাহানী ও ছিনতাইয়ের ঘটনা। গণপরিবহন, রিকশা যাত্রী কিংবা পথচারী কেউই রেহাই পাচ্ছে না ছিনতাইকারীর কবল থেকে।

সাধারণ মানুষ তো বটেই, ছিনতাইকারীর হাত থেকে রেহাই পাচ্ছেনা খোদ পুলিশ, সাংবাদি,নারী কিংবা আইনজীবীও। পরিস্থিতি এতটাই ভয়াবহ রুপ ধারণ করেছে যে, চুরি ডাকাতি ছিনতাই ঠেকাতে বাধ্য হয়ে আইন নিজের হাতে তুলে নিচ্ছেন সাধারণ মানুষ। এসব ঘটনায় সম্প্রতি নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতির এতটাই অবনতি হয়েছে যে, যেখানে কোনো শ্রেণি-পেশার মানুষই নেই উদ্বেগের বাইরে।

এরই মধ্যে নানান উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে নগরীতে শুরু হয়েছে আসন্ন ঈদের বেচাকেনা। সাজানো গোছানো শহরটিতে প্রায় শতাধিক বিপণী বিতানে ঈদে কয়েক হাজার কোটি টাকার লেনদেন হয় প্রতিবছর। দিনের পাশাপাশি রাতেও চলে জমজমাট বেচাকেনা। তবে এবার শঙ্কা হয়ে দাঁড়িয়েছে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি। নগরবাসীও বের হচ্ছেন আতঙ্ক নিয়ে। রাতের কেনাকাটায় নগরবাসীকে আলোকোজ্জ্বল পথ ব্যবহারের পরামর্শ খোদ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের।

এদিকে পুলিশ আসামি ধরে আইনের আওতায় আনার কথা থাকলেও উল্টো পুলিশই হেনস্তার শিকার হচ্ছে নিয়মিত। নগরীর বারেক বিল্ডিং এলাকায় পুলিশকে ছিনতাইকারীর ছুরিকাঘাত আতংক ছড়িয়েছে জনমনে। শুধু তাই নয় গত কয়েক দিনের ব্যবধানে নগরীর বিভিন্ন এলাকায় পুলিশের উপর হামলারও ঘটনাও ঘটেছে। এতে করে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
অন্যদিকে কিছু পুলিশ সদস্যও অপরাধে জড়িয়ে পড়ছেন। এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন সাধারণ নাগরিকরা। কেউ কেউ বলছেন, এরকম চলতে থাকলে পুলিশের মনোবল বাড়ার পরিবর্তে আরও কমবে। এখনই নিতে হবে কার্যকর পদক্ষেপ।

সম্প্রতি নগরীর সাহেববাজার,নিউমার্কেট,লক্ষিপুর,হাসপাতাল এলাকা,সিএন্ডবি মোড়,রেলগেট,তালাইমারি,শালবাগান সহ বিভিন্ন এলাকায় ছিনতাই যেন নিত্যদিনের ঘটনা। যেখানে পথচারী থেকে রিকশা-অটোরিকশার যাত্রী নিরাপদ নন কেউই। ছিনতাইকারীদের করাল থাবা থেকে বাদ পড়েন না খাবার সরবরাহকারীরাও।

রাজশাহী নগরীতে অপরাধীদের দৌরাত্ম্যে এতটাই লাগামহীন অবস্থায় পৌঁছেছে যে মোবাইল ছিনতাইয়ের ঘটনায় অতিষ্ঠ নগরবাসি। এরই মধ্যে বেশকিছু ছিনতাইকারীকে ধরে গণপিটুনি দেয় সাধারণ জনতা। পথচারীদের ভাষ্যমতে,ছিনতাইকারীদের চলাচল এতটাই বেপরোয়া যে, পুলিশ যে আছে এখানে সেটাও মানছে না। ফলে সাধারণ মানুষ নিজেদের নিরাপত্তা নিশ্চিতে আইন হাতে তুলে নেওয়া ঘটনা দেখা যাচ্ছে বিভিন্ন ঘটনায়।

এদিকে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ায় ক্ষোভ প্রকাশ করে দিন কয়েক আগে বেসরকারি একটি টেলিভিশনের প্রতিবেদনে এক নারী আইনজীবী বলেন, যেখানে আমি আইনজীবী হয়ে ছিনতাইয়ের কবল থেকে রক্ষা পাইনি, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা তো বিলাসিতা। এছাড়া মোবাইল খোয়ানো ভিকটিমদের অভিযোগ, মোবাইল ছিনতাইয়ের ঘটনায় জিডি করার মাস পেরিয়ে গেলেও পুলিশ নিষ্কর্মার ভূমিকায় কাজ করছে। এটি কেবল রাজশাহী নগরীর চিত্রই নয়, সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এ ভঙ্গুর দশায় নিমজ্জিত।

অপরাধ বিশেষজ্ঞদের মতে, পরিবর্তিত পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো সক্রিয় ভূমিকা রাখতে পারছে না। এছাড়াও নতুন করে বিরূপ পরিস্থিতিতে পড়ার ভয়েও অনেক পুলিশ সদস্য তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছেন না। এসব কারণে আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে, যা জনজীবনে উদ্বেগ তৈরি করছে। নগরীতে চুরি ডাকাতি ছিনতাইয়ের মতন ঘটনা বৃদ্ধি পাচ্ছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. ইফতেখার আলম মাসুদ বলেন, আন্দোলনের সময় পুলিশের বিতর্কিত ভূমিকার কারণে তারা নৈতিক সংকটে পড়েছে। একই সঙ্গে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে দ্বিধাগ্রস্ত হওয়ায় অপরাধীরা সুযোগ নিচ্ছে। কিন্তু এভাবে চলতে দেওয়া যায় না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। যেখানে অপরাধ, সেখানেই তাঁদের উপস্থিতি নিশ্চিত করতে হবে। তা হলেই মানুষের মন থেকে ভয় কাটতে থাকবে। পরিস্থিতিরও উন্নতি হবে।

এবিষয়ে মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন,২৪ ঘণ্টা আমাদের পুলিশ কর্তব্যে নিয়োজিত আছে। আমরা ক্রাইম এবং ট্রাফিক দুই দিকেই ফোর্সকে রি-এনফোর্স করেছি। এছাড়াও যখনই প্রয়োজন হচ্ছে অন্যান্য বাহিনীরাও আমাদের সাপোর্ট দিচ্ছেন।

তিনি বলেন, রমজানে অপরাধীদের তৎপরতা ঠেকাতে বাড়ানো হয়েছে টহল, মার্কেট কেন্দ্রিক আলাদা নিরাপত্তা নেওয়া হয়েছে। এছাড়াও নিয়মিত অভিযানে গত এক মাসে আটকও হয়েছে শতাধিক ছিনতাইকারী ও অপরাধী। আশা করছি নগরবাসীকে সাথে নিয়ে শীঘ্রই এই সংকট আমরা মোকাবেলা করতে পারব।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31