ধূমকেতু প্রতিবেদক, তানোর : বড়দিনে উষ্ণতার পরশ মাখা শুভেচ্ছাসহ বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠার স্বপ্ন বুকে ধারন করে পালনের বার্তা নিয়ে রাত দিন ছুটে চলেছেন মানবতার ফেরিওয়ালা ইউএনও সুশান্ত কুমার মাহাতো।
তিনি বড়দিনের ১১৪ টি গীর্জার সকল সহযোগীতা ও সহায়তার হাত বাড়িয়ে মানবতার কল্যানে সকলকে ভালো কাজে নিজেকে সম্পুক্ত করতে সকলের প্রতি আহŸান জানান।
তিনি বলেন বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে সবার আগে সোনার মানুষ হতে হবে। তবেই, বাংলাদেশ সোনার বাংলা হবে।
বঙ্গবন্দুর আদর্শ বুকে ধারন করতে সকলের প্রতি উদার্থ আহবান জানান মানবতার ফেরিওয়ালা ইউএনও সুশান্ত কুকার মাহাতো।
শুক্রবার ২৫ ডিসেম্বর খ্রিষ্টীয় ধর্মালম্বীদের সব চাইতে বড় ধর্মীয় উৎসব”বড়দিন” উপলক্ষে খৃষ্ট ধর্মাবলম্বী সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তানোর উপজেলার ১১৪ টি গীর্জায় শুভেচ্ছা পৌঁছে দেয়ার পাশাপাশি সরেজমিনেও অনেক গীর্জায় গীয়ে তিনি শুভেচ্ছা জানিয় তাদের সাথে কথা বলেন ও খোঁজ খবর নেন।
খৃষ্ট ধর্মের প্রবর্তক মহান যীশুখৃষ্টের জন্মদিন হিসেবে বড়দিন বিশ্বের সকল খৃষ্ট ধর্মাবলম্বীর কাছে অত্যান্ত পবিত্র একটি দিন। বাংলাদেশেও দিনটি সমমর্যাদায় প্রতিবছর উদ্যাপিত হয়।
যুগে যুগে ধর্ম প্রচারকগণ মানুষকে অন্ধকার পথ থেকে আলোর পথ দেখিয়েছেন। স্রোষ্টার সন্তুষ্টি অর্জনের মাধ্যমে ইহলৌকিক শান্তি ও পারলৌকিক মুক্তির জন্য সত্য ও ন্যায়ের পথে পরিচালিত হতে সবাইকে প্রেরণা যুগিয়েছেন।
মহান যীশুখৃষ্টও একইভাবে তাঁর অনুসারীদের অসত্য ও অন্যায়ের পথ পরিহার করে পরিশুদ্ধ মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে উপদেশ দিয়েছেন।
শুভ বড় দিন একটি সার্বজনীন ধর্মীয় উৎসব। আর প্রতিটি ধর্মীয় উৎসবের অন্তর্লোক হচ্ছে স¤প্রীতি, সহাবস্থান ও শুভেচ্ছা। মহামানবদের প্রদর্শিত পথ অনুসরণই বয়ে আনতে পারে সার্বিক কল্যাণ।
আমি বড়দিনের সকল আনুষ্ঠানিকতার সাফল্য কামনা করি এবং তানোর উপজেলার ১১৪ টি গির্জায় “দূরত্ব বজায় রেখে” বড়দিন উপলক্ষে উৎসব পালন করা হবে।
রাজশাহী তানোর উপজেলা নির্বাহী অফিসার মানবতার ফেরিওয়ালা ওইউএনও সুশান্ত কুমার মাহাতো।


