IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিতদেশের আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েনপোরশার ঐতিহ্য মাটির তৈরি তিনতলা বাড়িনিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছেসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন
Home >> রাজশাহী >> কেশরহাটের সরকারি জায়গায় অবৈধ ঝুঁকিপূর্ণ ঘর উচ্ছেদ

কেশরহাটের সরকারি জায়গায় অবৈধ ঝুঁকিপূর্ণ ঘর উচ্ছেদ

কেশরহাটের সরকারি জায়গায় অবৈধ ঝুঁকিপূর্ণ ঘর উচ্ছেদ

কেশরহাটের সরকারি জায়গায় অবৈধ ঝুঁকিপূর্ণ ঘর উচ্ছেদ। ছবি- ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর

ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাটে সরকারি জায়গায় অবৈধভাবে নির্মিত ঝুঁকিপূর্ণ ঘর উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ মে) বিকাল ৫ টার দিকে এ অবৈধ ঘর উচ্ছেদ করেন প্রশাসন।

এ অভিযানের নেতৃত্ব দেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোবায়দা সুলতানা, সার্বিক সহযোগিতায় ছিলেন, কেশরহাট ভূমি অফিসের ভারপ্রাপ্ত ভূমি সহকারি কর্মকর্তা মাহবুব উর রশিদ, মোহনপুর থানার এসআই আব্দুল হাইসহ থানা পুলিশের সদস্যরা।

এবিষয়ে কেশরহাট ভূমি অফিসের ভারপ্রাপ্ত ভূমি সহকারি কর্মকর্তা মাহবুব উর রশিদ বলেন, কেশরহাট ডিগ্রী কলেজের শিক্ষক তোফায়েল মাস্টার তার পূর্বের হাটের একটি ঘরের উপর ঝুঁকিপূর্ণভাবে দশ ইঞ্চি পাকা গাথুনি দিয়ে অবৈধভাবে ঘর নির্মাণ করছিলেন। এ ঘর অপসারণের জন্য তাকে তার বারবার তাগিদ দেওয়া স্বত্ত্বেও তিনি নিজ উদ্যোগে ঘরটি অপসারণ করেননি। সর্বশেষ আজকে তিনি দুপুর ১২ টার মধ্যে ঘরটি অপসারণ করবেন মর্মে সহকারী কমিশনার ভূমি কে কথা দেন। কিন্তু ঘরটি অপসারণ না করে সে অবস্থাতেই রেখে দেন। পরবর্তীতে সহকারি কমিশনার ভূমি নিজে এসে ঝুঁকিপূর্ণ ঘরটি উচ্ছেদ করেন।

তিনি আরও বলেন, সরকারি হাটের জায়গায় বা সরকারি খাস জমিতে যেই অবৈধভাবে দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করার চেষ্টা করবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ অভিযান পরিচালনা কালীন সময়ে সহকারী কমিশনের ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বেশ কয়েকটি দোকানে খাবারের মেয়াদ পরীক্ষা করেন এবং কোন অবস্থাতেই যাতে মেয়াদোত্তীর্ণ পণ্য বা খাবার বিক্রয় না করা হয় সে বিষয়ে দোকানদারদের কে সতর্ক করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31