ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী থিয়েটারের ৩ যুগ পূর্তি উপলক্ষ্যে রাজশাহী থিয়েটারের উদ্যোগে রোববার দুপুর ৩ টায় নগরীর আলুপট্টির বঙ্গবন্ধু চত্বর থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষন শেষে বঙ্গবন্ধু চত্বরে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সহ-সভাপতি শাহীন আকতার রেনী, প্রচার সম্পাদক দিলীপ ঘোষ, সাংস্কৃতিক সম্পাদক কামারউল্লাহ সরকার কামাল, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক ডাঃ ফ ম আ জাহিদ, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, নাট্যজন প্রফেসর মলয় ভৌমিক, রহমান রাজু প্রমুখ।


