IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> রাজশাহী >> বাগমারায় বয়স্কদের পাশে বইকুরী কিশোরী ক্লাব

বাগমারায় বয়স্কদের পাশে বইকুরী কিশোরী ক্লাব

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় বয়স্কদের পাশে দাঁড়াতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন বইকুরী কিশোরী ক্লাব। কৈশর থেকেই সমাজের জন্য নিজ নিজ জায়গা থেকে ভূমিকা রাখার চেষ্টায় কাজ করছে ক্লাবটি। সেই আগ্রহকে ছোট ছোট ভাবে বাস্তবায়ন করে চলেছে তারা।

বুধবার সকালে বইকুরী কিশোরী ক্লাবের পক্ষ থেকে ১১ জন শীতার্ত মহিলার মাঝে একটি করে কম্বল বিতরণ করা হয়। সদস্যদের চাঁদার টাকায় কেনা হয়েছে এসব কম্বল। ১০ থেকে ১৭ বছর বয়সের ২৫ জন কিশোরী ঐক্যবদ্ধ হয়ে প্রায় ২ বছর ধরে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন।

সমাজের পিছিয়ে পড়া লোকজনদের স্বাভাবিক ভাবে জীবন পরিচালনায় সহযোগিতা করে চলেছ বইকুরী কিশোরী ক্লাব। বইকুরী কিশোরী ক্লাবের অবস্থান উপজেলার আউচপাড়া ইউনিয়নের বইকুরী গ্রামে। সেই ক্লাবের কিশোরীদের নানা ভাবে প্রশিক্ষণ প্রদান করে চলেছেন এনজিও শতফুল বাংলাদেশ। তাদের দেয়া বিভিন্ন প্রশিক্ষণ বাস্তবে রুপদান করছেন ক্লাবের সদস্যরা। বইকুরী কিশোরী ক্লাবের উদ্যোগে এলাকার মহিলাদের বøাডগ্রæপ নির্ণয়, ডায়াবেটিক পরীক্ষা, ওজন পরিমান করা, নারী নির্যাতন বন্ধ সহ বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক কাজ করে চলেছে।

প্রধান অতিথি হিসেবে ক্লাবের পক্ষ থেকে কম্বল বিতরণ কালে বক্তব্য রাখেন, শতফুল বাংলাদেশ এর সহকারী প্রোগ্রাম কো-অর্ডিনেটর আবু সাইদ, সিনিয়র প্রোগ্রাম অফিসার ইব্রাহীম হোসেন, প্রোগ্রাম অফিসার জেবুন নেছা, বইকুরী কিশোরী ক্লাবের সভাপতি ইশরাত জাহান রাখি, সাধারণ সম্পাদক ফারজানা আক্তার, গ্রাম্যচিকিৎসক আশরাফুল ইসলাম, প্রবীন ব্যক্তি আব্দুর রশিদ প্রমুখ। এ সময় ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31